এক্সপ্লোর

প্রথম দিন 'দাদাগিরি'-র শ্যুটিং থেকে ফিরে সঞ্চালনা ছাড়ার কথা ভেবেছিলেন সৌরভ!

সোশ্যাল মিডিয়ায় 'দাদাগিরি'-র সেট থেকে নতুন ছবি শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, জনপ্রিয় শো 'দাদাগিরি'-র সঞ্চালকের ভূমিকায় থাকছেন 'দাদা' ওরফে সৌরভই।

কলকাতা: সবুজ ব্লেজারের ওপর ডটেড টাই, চোখে নতুন ফ্রেমের চশমা। ক্য়াপশানে লেখা, 'আরও একটি সিজিনের শুরু'। সোশ্যাল মিডিয়ায় 'দাদাগিরি'-র সেট থেকে নতুন ছবি শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, জনপ্রিয় শো 'দাদাগিরি'-র সঞ্চালকের ভূমিকায় থাকছেন 'দাদা' ওরফে সৌরভই।

জি বাংলার ক্যুইজ শো 'দাদাগিরি'-ই প্রথম দর্শকদের সামনে এনেছিল সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে 'দাদাগিরি-সিজন ৯'-এর প্রোমো। চোখ ঝলসানো আলোর মঞ্চে দাঁড়িয়ে সৌরভ। লড়াই নয়, বলছেন বন্ধুত্বের গল্প। প্রোমোয় থাকল লকডাউন থেকে শুরু করে করোনা পরিস্থিতি ও কঠিন সময়ের গল্প। সৌরভের কন্ঠে শোনা গেল, 'সময় আমাদের বুঝিয়েছে অনেক কিছু, অসময় চিনিয়েছে বন্ধুত্বের হাত। এবারের দাদাগিরির মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। দাদাগিরি সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়।'

কবে থেকে দাদাগিরির নতুন সিজিনের সম্প্রচার শুরু হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। সৌরভের পোস্ট থেকে পাওয়া গেল সেই ইঙ্গিতই।

'দাদাগিরি'-র ৮টি সিজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভই। কেবলমাত্র দাদাগিরি সিজন ৩-তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তবে দাদাগিরির মঞ্চে সৌরভের ম্যাজিককেই ভালোবেসেছেন দর্শক। আর তাই পরের সিজিনেই আবার ফিরিয়ে আনতে হয়েছিল সৌরভকেই। এর আগেও জল্পনা শোনা গিয়েছিল, সিজন ৯-এ থাকছেন না সৌরভ। তবে জল্পনার অবসান ঘটিয়ে সৌরভের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রথমেই জ্বলজ্বল করছে দাদাগিরির সেট থেকে তোলা তাঁর ছবি।

প্রথম সিজিন থেকে শুরু করে এখনও পর্যন্ত অব্যহত 'দাদাগিরি'-র জনপ্রিয়তা। কিন্তু 'দাদাগিরি'-র প্রথমদিনের শ্যুটিং করে এসে সৌরভ নাকি তাঁর মাকে বলেছিলেন, তিনি প্রযোজনা সংস্থাকে বলে দেবেন, তিনি এই অনুষ্ঠানে আর সঞ্চালনা করবেন না। প্রথমদিন ক্যামেরার সমানে এতটাই অস্বস্তিবোধ করেছিলেন তিনি। কিন্তু তারপর সৌরভের সাবলীল সঞ্চালনাই হয়ে উঠেছে 'দাদাগিরি'-র অন্যতম ইউএসপি। আগামী সিজনও দর্শকদের মনজয় করবে দাদাগিরি, আশা প্রযোজক সংস্থার।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget