এক্সপ্লোর

Srabanti Chatterjee: 'দেবী চৌধুরানি'-র সফর, বৃষ্টির সকালে ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী

Devi Chowdhurani Shooting: বর্ষার সকালে, ময়দানে বাধ্য ছাত্রীর মতোই হাজির হচ্ছেন শ্রাবন্তী। তারপরে কয়েক ঘণ্টা চলছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ।

কলকাতা: ইতিহাসের চরিত্রকে ফুটিয়ে তোলা তো নেহাত সোজা নয়। আর সেখানে যদি জড়িয়ে থাকে বাঙালির আবেগ.. তখন সেই ছবির প্রস্তুতি তো জোরদার চলবেই। শুভ্রজিৎ মিত্রের (Subhraji Mitra) আগামী ছবি দেবী চৌধুরানী (Devi Chowdhurani)-র মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর, সেই চরিত্রের কারণেই, ঘোড়া চালানোর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। 

বর্ষার সকালে, ময়দানে বাধ্য ছাত্রীর মতোই হাজির হচ্ছেন শ্রাবন্তী। তারপরে কয়েক ঘণ্টা চলছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ। সাদা-হলুদ টি-শার্টে 'কুইন' লেখা, সঙ্গে কালো ডেনিম, এই পোশাকেই প্রথমদিন প্রশিক্ষণ নিতে এসেছিলেন শ্রাবন্তী। চোখে সানগ্লাস থাকলেও, প্রশিক্ষণের সময় তা খুলে নেন। হেলমেট মাথায় দিয়ে চলে প্রশিক্ষণ।

শুধু ঘোড়া চালানো নয়, তলোয়ার চালানোরও প্রশিক্ষণ নিতে হবে তাঁকে। এই সপ্তাহেই চলবে সেই প্রশিক্ষণ।  শ্রাবন্তীর সঙ্গে তলোয়ার খেলা শিখবেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। এরপরে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-র ও এই প্রশিক্ষণ নেওয়ার কথা। শ্রাবন্তী নিয়ে এই চরিত্রটাকে আত্মস্থ করার জন্য যথেষ্ট খাটছেন। সমস্ত প্রশিক্ষণের সময় হাজির থাকছেন শুভ্রজিৎও। তাঁর পরিকল্পনা মতোই প্রশিক্ষণ হোক, চান পরিচালক।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে এমনিতেই উত্তেজনা চরমে। 'দেবী চৌধুরানী' তথা বঙ্গের ব্যান্ডিট ক্যুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই খবর এতদিনে সকলের জানা। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে। 

বহু প্রতীক্ষিত এই বিগ বাজেট ছবি দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে, ৭টি ভিন্ন ভাষায়। এটিই প্রথম বাংলা ছবি যার এমন প্যান ইন্ডিয়া মুক্তি হবে। ছবির গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)

আরও পড়ুন: Rituparno Ghosh Exclusive: আড্ডা জমত চা-চানাচুরে, 'চোখের বালি'-র শ্যুটিংয়ে জিন্স পরতে দেখে বকেছিলেন ঋতুদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget