এক্সপ্লোর

Srabanti Chatterjee Update: বেজিকাণ্ডে ফের শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থার

Srabanti Chatterjee Update: গত ৯ মার্চ, নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বেজিকাণ্ডে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) ফের জিজ্ঞাসাবাদ। অভিনেত্রীকে আবারও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল (Wild Life Crime Control Cell) জিজ্ঞাসাবাদ করে। 

সোমবার শ্রাবন্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। রেকর্ড করা হয় বয়ানও। আগামীকাল কোর্টে পেশ করা হবে বেজিকাণ্ডে ধৃত অভিনেত্রীর চালককে। 

প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয়ে জানতে চায়। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল? কেন বেজিটিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’ ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে।

আরও পড়ুন: Rupa Dutta Case Update: চুরির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

গত ৯ মার্চ, বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রে খবর, ওই বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালকের কাছে। তিনি যেভাবে বেজিটিকে গলায় শিকল দিয়ে রাখেন এবং তারপর সেই প্রাণিটিকে শ্যুটিং স্পটে নিয়ে আসা হয়, তা বন্যপ্রাণ আইনকে লঙ্ঘন করে। সেই কারণেই অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। কাল তাঁকে আদালতে পেশ করা হবে। 

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিকদের অভিনেত্রী বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget