এক্সপ্লোর

Sreelekha Mitra: 'কার পাকা ধানে মই দিলাম !', উড়ো ফোনে অতিষ্ঠ শ্রীলেখা- হঠাৎ কী হল ?

Tolly Actress Sreelekha Mitra: ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দিনে ১০ থেকে ১৫টা ফোন আসছে তাঁর কাছে। কাউকেই চেনেন না তিনি। কী হল হঠাৎ শ্রীলেখার (Sreelekha Mitra) জীবনে ?

কলকাতা: অতিষ্ঠ হয়ে উঠেছেন শ্রীলেখা মিত্র। তাঁর ফোন নম্বর ছড়িয়ে পড়েছে কোনওভাবে। একের পর এক উড়ো ফোন আসছে সারা দিন ধরে। ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দিনে ১০ থেকে ১৫টা ফোন আসছে তাঁর কাছে। কাউকেই চেনেন না তিনি। কী হল হঠাৎ শ্রীলেখার (Sreelekha Mitra) জীবনে ? তারকাদের ফোন নম্বর ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই উন্মাদনা তৈরি হয়। তাঁর ফাঁদে পড়ে হয়রানি শ্রীলেখার।

সমাজমাধ্যমে নিজেই এই অভিজ্ঞতার কথা জানান শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি লেখেন, "অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছে। আর এই পুরো বিষয়টাই ঘটিয়ে টেলিগ্রামে। যার ফলে নিত্যদিন অন্তত দশটা পনেরোটা করে ভুয়ো ফোন আসছে। আর সকলেই দাবি করছে যে, তাদের নাকি আমার সঙ্গে কথা হয়েছে টেলিগ্রামে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি…।”

তবে এই পোস্টের শেষে ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন শ্রীলেখা (Sreelekha Mitra)। অভিনেত্রী তাঁর নিজের বিরক্তিকর পরিস্থিতির কথা জানিয়ে শেষে প্রশ্ন রাখেন যে তিনি এখনও কার এমন ভয়ের কারণ। আর তিনি যেই হোন না কেন, শ্রীলেখাকে এত ভয় পান কেন তিনি ? প্রশ্ন রেখেছেন অভিনেত্রী। কীভাবে এই মোবাইল নম্বর ছড়িয়ে পড়ল তা জানা যায়নি এখনও। কমেন্ট সেকশন পরে বন্ধ রাখলেও, জমা পড়ে থাকা তিন কমেন্টের একটিতে দেখা যায় জনৈক ব্যক্তি শ্রীলেখাকে পরামর্শ দিয়েছেন সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে কথা বলতে, পুরো ঘটনার কথা তাদের জানাতে। পুলিশের সাহায্যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে উপদেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এমন আচরণ একজন শিল্পীর জন্য অত্যন্ত মানসিক হয়রানির কারণ'। টেলিগ্রামে অজস্র ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করার কথাও বলেন তিনি। এই পোস্টে এত কমেন্ট আসতে থাকে যে বাধ্য হয়েই অভিনেত্রী কমেন্ট সেকশন বন্ধ করে রাখেন।

কিছুদিন আগেই মার্চ মাসে 'নেগেটিভ' ছবিতে আইটেম নম্বর-এ তাঁর প্রথম নাচ নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছিল টলিপাড়ায়। ছবিতে এক বারবণিতার চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। দীর্ঘদিন ধরে নাচ শিখেছেন শ্রীলেখা, কিন্তু এই প্রথম তাঁকে কেউ নৃত্যশিল্পী হিসেবে ছবিতে কাস্ট করল। 'নেগেটিভ' ছবিতে শ্রীলেখার সেই আইটেম নম্বরের ফার্স্ট লুকও প্রকাশ্যে এনেছিল এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vasu Bhagnani: ছবির পরিচালক, কর্মীদের টাকা দিচ্ছেন না, বকেয়া ৬৫ লক্ষ- বাসু ভাগনানির উপর ক্ষুব্ধ ফেডারেশন

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget