এক্সপ্লোর

'এত সহজে মানুষকে বিশ্বাস করে ভুল করেছি', শশাঙ্কের ঘটনায় ভেঙে পড়লেন শ্রীলেখা

তাঁর যে ডেটে যাওয়া নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া, সেই ডেটে যাওয়া নিয়েই এখন পস্তাচ্ছেন শ্রীলেখা!

কলকাতা: হোটেলের বিছানায় শুয়ে আছেন শ্রীলেখা মিত্র। মনখারাপ। তাঁর যে ডেটে যাওয়া নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া, সেই ডেটে যাওয়া নিয়েই এখন পস্তাচ্ছেন শ্রীলেখা! অনুরাগীদের উদ্দেশে বিদেশ থেকে বললেন, 'আজ আর কোথাও বেরবো না। কেবল নিজেকে নিজে দুষব।'

ঘটনার সূত্রপাত গত মাসেই। টলি অভিনেত্রী শ্রীলেখার সারমেয় প্রেম কারও অজানা নয়। তবে বিদেশি নয়, দেশি কুকুরকে বাড়িতে রাখতেই অনুরাগীদের উৎসাহ দেন তিনি। তাঁর নিজের বাড়ির পোষ্যরাও স্বদেশীই। কিছুদিন আগে একটি কুকুরের দায়িত্ব নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্জি জানান অভিনেত্রী। সেইসঙ্গে লেখেন, যিনি এই পোষ্যের দায়িত্ব নেবেন, তাঁর সঙ্গে একটি কফি জেটে যাবেন শ্রীলেখা। উত্তর আসে তাড়াতাড়িই। রেড ভলান্টিয়ার্স শশাঙ্ক ভাভসার। শর্ত অনুযায়ী, শশাঙ্কের সঙ্গে একটি কফি ডেটেও যান শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে, কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে শ্রীলেখার যুক্তি ছিল, ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য নয়, কেবলমাত্র সচেতনতা প্রচার করতেই তাঁর এই উদ্যোগ।

আপাতত জুরিখে রয়েছেন অভিনেত্রী। বিদেশেই তাঁর কাছে গিয়ে পৌঁছয় দুঃসংবাদ। শশাঙ্ক যো পোষ্যের দায়িত্ব নিয়েছিলেন, সে দুর্ঘটনায় মৃত! সোশ্যাল মিডিয়ায় এই খবরের কথা লিখে নিজের ওপরেই দায়ভার নিয়েছেন শশাঙ্ক। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক বিস্ফোরক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। ‘শশাঙ্ক তুমি না রেড ভলান্টিয়ার্স! আমার কাছ থেকে যে কুকুর ছানাটিকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার! বাচ্চাটাকে রাখতে পারলে না নিয়েছিলে কোন আস্পর্ধায়! আমার সঙ্গে ডেটের লোভে!'

এরপর একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা বলেন, 'গতকালের ঘটনার পর আজকে আমার আর কিছু ভালো লাগছে না। অনেকে মনে করবেন, আমি আমার ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য বলেছিলাম যে কুকুরকে দত্তক নিয়ে আমার তরফ থেকে একটা কফি খেতে যাওয়ার আমন্ত্রণ থাকবে। আমি নিজে রাস্তার কুকুরদের দত্তক নিয়েছি। কিন্তু সে যে কেবলমাত্র একটা কফি ডেটের জন্য ওই কুকুরটাকে নিয়েছিল আমি বুঝতে পারিনি।' ভিডিওর শেষে শ্রীলেখা বলছেন, 'আজ আর কোথাও যাব না। ঘরে থাকব আর কেবল নিজেকে নিজে দোষারোপ করব এই বোকামিটা করার জন্য। মানুষকে বিশ্বাস করার জন্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget