এক্সপ্লোর

নতুন মুখেরাই বাজি, পর্দায় নিখাদ প্রেমের গল্প শোনাবেন সৃজিত

অন্ধকারের গল্প বলতে বলতে ক্লান্ত? তাই এবার পর্দায় প্রেমের গল্প শোনাবেন সৃজিত মুখোপাধ্যায়! কলেজ জীবনের প্রেমকে ঘিরে সৃজিতের নতুন ছবি 'এক্স=প্রেম'। একদিকে যেমন নিজের ছক ভাঙছেন সৃজিত, অন্যদিকে বাজি রাখছেন নতুন মুখেদেরও। এই প্রথমবার সৃজিতের ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ করছেন দুই অভিনেতা অভিনেত্রী। 

কলকাতা: অন্ধকারের গল্প বলতে বলতে ক্লান্ত? তাই এবার পর্দায় প্রেমের গল্প শোনাবেন সৃজিত মুখোপাধ্যায়! কলেজ জীবনের প্রেমকে ঘিরে সৃজিতের নতুন ছবি 'এক্স=প্রেম'। একদিকে যেমন নিজের ছক ভাঙছেন সৃজিত, অন্যদিকে বাজি রাখছেন নতুন মুখেদেরও। এই প্রথমবার সৃজিতের ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ করছেন দুই অভিনেতা অভিনেত্রী। 

জুলাই মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে 'এক্স=প্রেম' ছবির শ্যুটিং। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। প্রথম কাজের সুযোগ তাও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে! আপ্লুত ২ জনেই। অনিন্দ্য ও শ্রুতি বলছেন, ' প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ। তাও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। এটা আমাদের কাছে বড় ব্যাপার। সৃজিত স্যার আমাদের ওপর বিশ্বাস করেই এত বড় সুযোগ দিয়েছেন। আমরা আমাদের সেরা অভিনয়টাই করার চেষ্টা করব। এই ছবিটা আমাদের কাছে একটা ভালো স্মৃতি হয়ে থাকবে।'

নতুন ছবি নিয়ে আশাবাদী পরিচালকও। সৃজিত বলছেন, 'অনেকদিন ধরেই দর্শকরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনও প্রেমের ছবি দেখার। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নিই। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয়টা খুব পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে যাঁরা কাজ করছেন প্রত্যেকেই নতুন আর অসম্ভব গুণী। এঁদের মধ্যে দুজনের ডেবিউ এই ছবির হাত ধরেই। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।'

এই ছবিতে অভিজ্ঞ শিল্পীদের তালিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী। সম্প্রতি 'অভিযাত্রীক' ছবিতে একেবারে অন্যরকম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সৃজিতের সঙ্গে কাজ করতে হবে জেনেই উৎসাহীত অর্জুন। বলছেন, 'চিত্রনাট্যটা আমার খুব ভালো লেগেছিল। আমার চরিত্রটা বেশ আকর্ষণীয়। আমার মনে হয় বাংলা ছবিতে রোম্যান্সকে এর আগে কেউ এমন করে তুলে ধরেনি। একদিকে যেমন রয়েছে রোম্যান্স অন্যদিকে রয়েছে নাটকীয়তাও। আশা করি দর্শকদের এই মিশেলটা ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, যদি সৃজিত মুখোপাধ্যায়ের মত কারোও সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে পরিচালকের ওপর বিশ্বাস করেই সব কাজ করা যায়।'

ছবির অপর অভিনেত্রী মধুরিমা বসাক বলছেন, 'সৃজিত মুখোপাধ্যায় সবসময়ই আমার প্রিয় পরিচালক। ওনার সঙ্গে কাজ করার সুযোগ আমার কাছে বড় ব্যাপার। আমার চরিত্রটা আমার বেশ পছন্দ হয়েছে। অধীর অপেক্ষায় রয়েছি শ্যুট শুরু হওয়ার।'

এবার আর মনত্বাত্ত্বিক ভারি গল্প নয়, দর্শকদের অনুরোধে এবার পর্দায় নিখাদ প্রেমের গল্প বুনছেন সৃজিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget