এক্সপ্লোর

Padatik Song: সৃজিতের 'পদাতিক'-এ জুটি বাঁধলেন সোনু-অরিজিৎ, প্রথম গানে কী চমক চঞ্চলের ?

Padatik First Song Released: আজ শনিবার ৮ জুন সকালে কলকাতার নবীনা সিনেমা হলে মুক্তি পেল 'পদাতিক' ছবির প্রথম গান। সলিল চৌধুরীর সুরে এই গানেই প্রথম গলা মেলালেন সোনু নিগম এবং অরিজিৎ সিং।

কলকাতা: মে মাসে বহু অপেক্ষার পর মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবির (Padatik) টিজার। আর সেই টিজারে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury) দেখে এক কথায় হতবাক হয়েছিলেন আপামর বাঙালি। মৃণাল সেনের (Mrinal Sen) চরিত্রে চঞ্চলের প্রথম লুক যখন প্রকাশ্যে আসে, তা সাড়া ফেলে দিয়েছিল বাংলা জুড়ে। এ যেন অবিকল মৃণাল। আর টিজারেও দেখা গিয়েছিল সেই একই চলন, কথা বলার ভঙ্গিমা। এবার মুক্তি পেল এই ছবির প্রথম গান 'তু জিন্দা হ্যায়' (Tu Zinda Hai)। আজ শনিবার ৮ জুন সকালে কলকাতার নবীনা সিনেমা হলে মুক্তি পেল এই গান। সলিল চৌধুরীর সুরে এই গানেই প্রথম গলা মেলালেন সোনু নিগম এবং অরিজিৎ সিং।

কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি 'পদাতিক'। ছবিটির প্রযোজক ফিরদাসুল হাসান। আজ এই ছবির প্রথম গানের মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত, প্রযোজক ফিরদাসুল হাসান, মনামী ঘোষ, দেবজ্যোতি মিশ্র, ধৃতিমান চট্টোপাধ্যায়। কিংবদন্তি গীতিকার শৈলেন্দ্রর কথায় সলিল চৌধুরীর সুরে 'তু জিন্দা হ্যায়' আসলে একটি গণসঙ্গীত যা প্রথমে সৃষ্টি হয়েছিল আইপিটিএর জন্য। সেই গান আবারও সাদা কালো পর্দায় ফিরিয়ে আনলেন সৃজিত। আর এই গানেই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন সোনু নিগম এবং অরিজিৎ সিং।

ছবির মিউজিক লঞ্চ ইভেন্টে এসে পরিচালক সৃজিত বলেন, 'সলিল চৌধুরীর সঙ্গে মৃণাল সেনের খুবই নিবিড় সম্পর্ক ছিল। রাজনীতি, শিল্প, সংস্কৃতি নিয়ে দুজনে প্রায়ই চর্চা করতেন, রাজনৈতিক মতাদর্শও ছিল দুজনের একই। আর তাই আমার কাছে এই ছবিতে তাদের গান তুলে আনতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং আর তাই বাংলার সিনেপ্রেমী দর্শকদের কাছে এই ছবি একটা স্মরণীয় হয়ে থেকে যাবে'।

প্রযোজক ফিরদাসুল হাসান জানান, 'মৃণাল সেনের শ্রদ্ধায় 'তু জিন্দা হ্যায়' গানটি প্রকাশ্যে আনতে পেরে আমরা যারপরনাই গর্বিত। শৈলেন্দ্রর কথায় এবং সলিল চৌধুরীর সুরে এই গান এক অবিস্মরণীয় অমর সৃষ্টি। আর এই মিউজিক লঞ্চ ইভেন্টের মধ্য দিয়ে 'পদাতিক' ছবি যে কিংবদন্তি পরিচালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে সেই বার্তা পৌঁছে যাবে দর্শকদের কাছেও।'

ছবিটি প্রযোজনা করছে ফ্রেন্ডস কমিউনিকেশন যারা এর আগে প্রযোজনা করেছে সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে নির্মিত 'অপরাজিত' এবং মহাশ্বেতা দেবীর জীবন নির্ভর ছবি 'মহানন্দা'। সংস্থার পক্ষ থেকে প্রযোজক হাসান আরও বলেন, 'আমরা সবসময় টাকার জন্য ছবি বানাই না। আমাদের আবেগও কাজ করে কোথাও কোথাও। আমরা মূলত এমন ধরনের ছবি বানাতে পছন্দ করি যার একটা আর্কাইভাল ভ্যালু আছে। আমার কাছে চলচ্চিত্র শুধু বিনোদন নয়, শিল্প সংস্কৃতিও।'  

আরও পড়ুন: Kangana Ranaut Slapped:'বোনকে পুরোপুরি সমর্থন করি', ভিডিও বার্তা কঙ্গনাকে চড় কাণ্ডে অভিযুক্তের 'দাদার'

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget