এক্সপ্লোর

Tollywood News: পরিচালকদের কাজে ফেরার আর্জিই সার, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত

Shooting Stop at Tollywood: ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে

কলকাতা: মাত্র মাস কয়েকেট ব্যবধান। ফের টলিপাড়ায় ফিরল অচলাবস্থার ছবি। পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। গতকাল বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ।
কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া দেখা যায়নি। এরপর পরিচালকরা কোন পথে এগোন, সেটাই দেখার। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের কোনও অবস্থান জানান কিনা, এখন সেটাই দেখার। 

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন টেকনিশিয়ানরা। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরে সেটে আসেন অনির্বাণ ভট্টাচার্য্য, পরমব্রত চট্টোপাধ্যায় সুদেষ্ণা রায় সহ ডিরেক্টর্স গিল্ডের একাধিক সদস্যরা। পরমব্রতর কথায়, 'তবে পারে সৃজিতের কোনও অন্যায় হয়েছে। সেটা অন্যায় বা অন্যায় নয়, সেই তর্ক বাদই দিলাম। কিন্তু একজন পরিচালকের কাজ বন্ধ করার আগে তাঁকে তো অন্তত একটা শো-কজ চিঠি পাঠানো উচিত। সেটা তো সে ডিজার্ভ করে।' ডিরেক্টর্স গিল্ডের তরফ থেকে বারে বারেই বলা হয়েছে, কোনও শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করার বিরোধী তাঁরা। 

কয়েকমাস আগে এই টলিউডেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শ্যুটিং করে এসেছিলেন। এই জটের ফলে কার্যত স্তদ্ধ হয়ে যায় টলিপাড়ার শ্যুটিং। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল এই সমস্যা। তবে সেই সময়ে দেব, প্রসেনজিৎ ও অন্যান্য় সদস্যদের একাধিকবার বৈঠকেও কাটেনি জট। বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল গোটা টলিপাড়ার শ্যুটিং। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফের শ্যুটিং শুরু হয়। তবে সেই সময়েই মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনও শিল্পীর সঙ্গে অসহযোগীতা বা কোনও শিল্পীর কাজ বন্ধ করা যাবে না। কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করে নিতে হবে। তবে তারপরেও টলিপাড়ায় বন্ধ ধারাবাহিকের শ্যুটিং। আজ থেকে শ্যুটিং বন্ধ হওয়ার কানাঘুষো শোনা যাচ্ছে আরও ধারাবাহিকেরও। এখন এই সমস্যা কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: Koi... Mil Gaya: ভারি মাস্ক পরে কঠিন অভিনয়, আড়ালেই রয়ে গেলেন 'কোই মিল গ্যায়া' যাদু

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget