এক্সপ্লোর

Shah Rukh Khan's Upcoming Film: মজার ছলে নতুন ছবির ঘোষণা, রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ আনছেন 'ডাঙ্কি'

Shah Rukh Khan's Upcoming Film: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার সেই খবরে সিলমোহর। রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের নতুন ছবি আসছে 'ডাঙ্কি'। ঘোষণা করা হল মুক্তির তারিখও।

মুম্বই: সূত্র মারফত খবর শোনা গিয়েছিল আগেই। এবার খোদ কিং খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন নিজের আগামী ছবির নাম ও মুক্তির তারিখ। জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কী নাম নতুন ছবির? কবে মুক্তি পাচ্ছে এই ছবি? জানালেন সবই।

রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খান

'মুন্নাভাই এমবিবিএস', 'পিকে', 'সঞ্জু' একের পর এক দুর্দান্ত ছবি তৈরি হয়েছে রাজকুমার হিরানির হাত ধরে। আর এবার তাঁর  ছবিতে দেখা যাবে বাদশাহকে। 

মঙ্গলবার বিকেলের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। যেখানে আপ্লুত নয়নে তাঁকে রাজকুমারের বিভিন্ন ছবির প্রশংসা করতে শোনা যায়। সেখানেই পরিচালকের কাছে আবদার করেন কিং খান, যে তাঁর জন্য কোনও স্ক্রিপ্ট আছে না কি। 

রাজকুমার জানান যে স্ক্রিপ্ট তো আছেই, সঙ্গে তাতে থাকবে কমেডি, ইমোশন, রোম্যান্স সবই। মজা করে বলেন, দু হাত তুলে তাঁর সিগনেচার স্টেপ যদিও করা যাবে না। তাতেই রাজি কিং খান। 

ছবির নাম? 'ডাঙ্কি' (Dunki)। ডঙ্কি অর্থাৎ গাধা নয়, ডাঙ্কি! শুনে একটু ইতস্তত করলেও রাজকুমার হিরানি যা ছবিই দেবেন তাতেই রাজি হয়ে গেলেন শাহরুখ খান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আর এই রাজি হওয়াতেই অপেক্ষার অবসান অনুরাগীদের। মজার এই ভিডিও পোস্ট করে এদিন শাহরুখ ক্যাপশনে লেখেন, 'প্রিয় রাজকুমার হিরানি স্যর, আপনি তো আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে আমি আপ্লুত ও অভিভূত। আপনাদের সকলের জন্য নিয়ে আসছি 'ডাঙ্কি', প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩।' ছবিতে তাপসী পান্নুকেও (Taapsee Pannu) অভিনয় করতে দেখা যাবে। 

ভিডিও পোস্ট হতেই শুভেচ্ছাবার্তা ভরতে শুরু করেছে তাঁর পোস্ট। 

আরও পড়ুন: 'KGF: Chapter 2' Box Office Collection: পঞ্চম দিনে হিন্দি বলয়ে সর্বোচ্চ ব্যবসা 'কেজিএফ: চ্যাপ্টার ২' ছবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget