এক্সপ্লোর

Arijit Singh: অনুষ্ঠানের মাঝে শিল্পীর হাত ধরে 'টানাহ্যাঁচড়া' আপ্লুত অনুরাগীর, আহত অরিজিৎ সিংহ

Arijit Singh Injured: এই মুহূর্তে ভারতের এমন কোনও বড় মাপের অভিনেতা বোধ হয় নেই, যাঁর কণ্ঠে অরিজিৎ সিংহ গান গাননি। শাহরুখ খান হোক বা রণবীর কপূর, রণবীর সিংহ, সকলের জন্যই নিজের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।

নয়াদিল্লি: তাঁর কণ্ঠে মুহূর্তে মজেন আট থেকে আশি। তাঁর হাসি, তাঁর ব্যবহার, তাঁর কথা, তাঁর গান, বারবার মোহিত করেছে অনুরাগীদের। তিনি তারকা শিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। উচ্চমানের শিল্পী হওয়া সত্ত্বেও বারবার তাঁর 'মাটির মানুষ'-এর মতো স্বভাব উঠে এসেছে আলোচনায়। কিন্তু এবার অনুষ্ঠান করতে গিয়ে সেই সকলের প্রিয় তারকাকেই আহত (injured) হতে হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ঠিক কী ঘটেছে?

অনুষ্ঠান করতে গিয়ে আহত অরিজিৎ সিংহ

আপাতত গোটাল দেশজুড়ে ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন অরিজিৎ সিংহ। গত কয়েক মাস ধরে দিল্লি, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ ইত্যাদি একাধিক শহরে শো করেছেন তিনি। রবিবার 'তেরে পেয়ার মে' গায়কের লাইভ পারফর্ম করার কথা ছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। দুর্ভাগ্যবশত সেই অনুষ্ঠানের শেষ করলেন অরিজিৎ আহত অবস্থায়। অভিযোগ এক অনুরাগী তাঁকে হাত ধরে টানাটানি করতে থাকেন, যার ফলে হাতে চোট পান শিল্পী। 

এই মুহূর্তে ভারতের এমন কোনও বড় মাপের অভিনেতা বোধ হয় নেই, যাঁর কণ্ঠে অরিজিৎ সিংহ গান গাননি। শাহরুখ খান হোক বা রণবীর কপূর, রণবীর সিংহ, সকলের জন্যই নিজের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। তিনি এককথায় এখন গ্লোবাল স্টার। সাধারণত অরিজিৎ সিংহ তাঁর লাইভ কনসার্টে অনুরাগীদের সঙ্গে করমর্দন করেন, তাঁদের কাছে এসে তাঁদের সঙ্গে কথোপকথনও সারেন। সকলকে নিয়ে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যান তিনি। আর এমনই এক সময় রবিবার তিনি আহত হয়েছেন বলে খবর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

একটি ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মঞ্চ থেকে দাঁড়িয়ে খুব ভদ্রভাবে এক দর্শককে কিছু বোঝাচ্ছেন শিল্পী। অনুষ্ঠান চলাকালীন স্বভাবসিদ্ধভাবে অরিজিৎ যখন দর্শকের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন এক অনুরাগী তাঁর হাত ধরে টানতে থাকেন বলে খবর। শিল্পীকে বলতে শোনা যায়, 'আমার হাত কাঁপছিল'। 

ফ্যানপেজ থেকে শেয়ার করা ভিডিওয় শোনা যাচ্ছে, অরিজিৎ বলছেন, 'আপনি আমাকে টানছিলেন... আমার হাত কাঁপছে। আমার কষ্ট হচ্ছে... আমি হাত নাড়াতে পারছি না।' এরপরই তাঁর প্রশ্ন, 'আমি তো এখানে সকলের জন্য এসেছি। কিন্তু এমন করলে আমি তো পারফর্মই করতে পারব না। আমি কি চলে যাব?' এই কথা শুনে গোটা দর্শকমহল সমস্বরে 'না' বলে চেঁচিয়ে ওঠে। 

এই ভিডিও ভাইরাল হতেই শিল্পীর সমর্থনে আওয়াজ তুলেছেন অনুরাগী ও নেটিজেনরা। আহত হওয়া সত্ত্বেও মাথা ঠান্ডা রেখে, অত্যন্ত ভদ্রভাবে বুঝিয়ে কথা বলতে শোনা যায় অরিজিৎকে। তাঁর এমন প্রতিক্রিয়াতেও প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। নেটিজেনদের একাংশ অভিযুক্ত অনুরাগীর কীর্তিতে বেশ ক্ষুব্ধ। একজন লেখেন, 'গতকালের ঘটনার জন্য লজ্জাবোধ হচ্ছে।' অপর একজন লেখেন, 'তাও নিজেকে শান্ত রেখে কী মিষ্টি করে বোঝাচ্ছেন!'

আরও পড়ুন: Rabindranath Tagore: ভারতের জাতীয় সঙ্গীত ইংরেজিতেও অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ! পাণ্ডুলিপি প্রকাশ সোশাল মিডিয়ায়

বাংলার ছেলে অরিজিৎ। তাঁর সুরে এখন সারা দেশ মোহিত। খ্যাতি পেয়েও বরাবর মাটির কাছাকাছিই থাকেন গায়ক। প্রসঙ্গত, তাঁর জেলা মুর্শিদাবাদে একটি হাসপাতাল করতে চেয়েছিলেন তিনি। তার জন্য রাজ্যের কাছে সহযোগিতার আবেদনও করেছিলেন। সেই আবেদনেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে অরিজিৎ সিংহের হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার মালদা-মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget