এক্সপ্লোর

সেই অবসাদ! ২৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা হলিউডের বিশিষ্ট প্রযোজক স্টিভ বিংয়ের

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণে শোকবিহ্বল চলচ্চিত্র জগত ও তাঁর অনুগামীরা। মানসিক অবসাদ তাঁর আত্মহত্যার একটি কারণ বলে মনে করা হচ্ছে। এবার একই ধরনের একটি ঘটনা ঘটেছে হলিউডেও।

লস অ্যাঞ্জেলেস: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণে শোকবিহ্বল চলচ্চিত্র জগত ও তাঁর অনুগামীরা। মানসিক অবসাদ তাঁর আত্মহত্যার একটি কারণ বলে মনে করা হচ্ছে। এবার একই ধরনের একটি ঘটনা ঘটেছে হলিউডেও। হলিউডের সুপরিচিত প্রযোজক স্টিভ বিং আত্মহত্যা করলেন। তিনি ২৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। তাঁর এই মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। স্টিভ বিগত কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন বলে খবর। জানা গেছে বিগত কিছুদিন তিনি করোনাভাইরাস জনিত পরস্থিতির কারনে সেল্ফ আইসোলেশনে ছিলেন। হলিউডের প্রথমসারির ব্যক্তিত্ব ছিলেন স্টিভ। তাঁর বয়স হয়েছিল ৫৫। এভাবে তাঁর মৃত্যুতে শোকবিহ্বল ইন্ডাস্ট্রি ও তাঁর পরিবার। লস অ্যাঞ্জেলেসের এক বিলাসবহুল আবাসনে থাকতেন স্টিভ। ওই বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ইন্ডাস্ট্রিতে স্টিভ একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তিনি ‘গেট কার্টার’, ‘এভরি ব্রেথ’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাণ করেছেন তিনি। একটি ধনাঢ্য পরিবারের সন্তান স্টিভ। উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন ৬০০ বিলিয়ন ডলারের ব্যবসা।
স্টিভের দুই সন্তান। এক সময় অভিনেত্রী এলিজাবেথ হার্লের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁদের সেই সম্পর্কে জল্পনার ঢেউ তুলেছিল। কিন্তু সেই সম্পর্কে বেশিদিন টেকেনি। এলিজাবেথ ও স্টিভের এক সন্তানও রয়েছে। স্টিভের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন এলিজাবেথ। স্টিভের মৃত্যুর খবরে তিনি বিচলিত বলে জানিয়েছেন এলিজাবেথ। তিনি লিখেছেন, আমি খুবই দুঃখিত। বিশ্বাস হচ্ছে না যে, স্টিভ আমাদের মধ্যে আর নেই। আমরা একসঙ্গে প্রচুর ভালো সময় কাটিয়েছে। কিছু খারাপ সময়ও ছিল। তাঁর স্মৃতি খুবই সুন্দর। দারুণ মানুষ ছিলেন তিনি। গত বছর আমরা ফের কাছাকাছি এসেছিলাম। ছেলের ১৮ তম জন্মদিনে তিনি ওর সঙ্গে কথাও বলেছিলেন। এটা খুবই মর্মান্তিক খবর।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget