এক্সপ্লোর

The Romantics: যশ চোপড়াকে উদযাপন নেটফ্লিক্সের, আসছে নতুন ডকু-সিরিজ 'দ্য রোম্যান্টিকস'

Docu-Series on Yash Chopra: নেটফ্লিক্সের হাত ধরে তৈরি হচ্ছে নতুন ডকু-সিরিজ। নাম 'দ্য রোম্যান্টিকস'। পরিচালনায় স্মৃতি মুন্দ্রা। মুক্তি পাবে ১৪ ফেব্রুায়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে।

নয়াদিল্লি: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) অন্যতম উজ্জ্বল নাম যশ চোপড়া (Yash Chopra)। যাঁর হাত ধরে দর্শক পেয়েছেন একাধিক মন ভাল করা সিনেমা। এবার তাঁকে সম্মান জানাতে তৈরি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও তাঁর ব্যানার 'যশ রাজ ফিল্মস'কে (Yash Raj Films) উদযাপন করতে তাঁরা নিয়ে আসছে ডকু-সিরিজ। যার নাম 'দ্য রোম্যান্টিকস' (The Romantics)। 

যশ চোপড়াকে সম্মান জানিয়ে আসছে নতুন ডকু-সিরিজ

নেটফ্লিক্সের হাত ধরে তৈরি হচ্ছে নতুন ডকু-সিরিজ। নাম 'দ্য রোম্যান্টিকস'। পরিচালনায় স্মৃতি মুন্দ্রা। মুক্তি পাবে ১৪ ফেব্রুায়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে। যশ চোপড়া ওরফে 'রোম্যান্সের জনক'-এর প্রতি নেটফ্লিক্সের সম্মান প্রদর্শন এটি। 

এই প্রসঙ্গে নির্মাতাদের তরফে বলা হয়েছে, 'তারকা-খচিত, চার পর্বের ডকু-সিরিজটিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৫ জন প্রথম সারির কণ্ঠ থাকবে এবং বলিউডের ইতিহাসে বিশ্বব্যাপী বলিউডকে একটি ঘরোয়া নাম করে তোলার ক্ষেত্রে YRF-এর প্রভাবের কথা তুলে ধরা হবে। আগামীকাল ১৯০টি দেশে এই ডকু-সিরিজের ট্রেলার রিলিজ করবে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বের ৩২টিরও বেশি ভাষায় এই ট্রেলারের সাবটাইটেল থাকবে, বলিউডের বিশ্বজনীন খ্যাতি ও গত ৫০ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে যশ রাজ ফিল্মসের প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

যশ চোপড়ার অর্জনের কথা মাথায় রেখে নেটফ্লিক্সের তরফে বলা হয়, 'দ্য কিং অফ রোম্যান্স হিসাবে যাঁকে স্মরণ করা হয়, যশ চোপড়ার সিনেমাগুলি হিন্দি সিনেমায় আবেগ, ব্যক্তিত্ববাদ এবং সাংস্কৃতিক পরিবর্তনের একটি নতুন তরঙ্গ নিয়ে আসে এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রিকে আজকের দিনে পরিণত করতে সহায়তা করেছিল। সেই আইকনিক গান, গল্প ও নস্ট্যালজিয়াকে উদযাপন করতে দুই পাওয়ার হাউজ, যশ রাজ ফিল্মস ও স্মৃতি মুন্দ্রাকে একত্রিত করেছি 'দ্য রোম্যান্টিকস' বিশ্বের কাছে পৌঁছে দিতে। এই ডকুমেন্টারি সিরিজটি হল যশ চোপড়া এবং তাঁর ছেলে আদিত্য চোপড়ার একটি বিশ্বমানের স্টুডিও তৈরির যাত্রার বাস্তব এবং নির্দিষ্ট গল্প এবং আমাদের দর্শকদের বলিউড চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পরিবারের জীবনের একটি আভাস দেবে।'

আরও পড়ুন: Bengali Web Series: নতুন বইয়ে লুকনো অতীত ইতিহাস, আসছে নতুন ওয়েব সিরিজ

'ইন্ডিয়ান ম্যাচমেকিং' ও 'নেভার হ্যাভ আই এভার'-এর পর ফের একবার নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে চলেছেন স্মৃতি মুন্দ্রা। 

১৯৫৯ সালে 'ধূল কা ফুল' ছবির হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন যশ চোপড়া। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে চলা কর্মজীবনে তিনি 'সিলসিলা', 'লমহে', 'কভি কভি', 'চাঁদনি', 'দিল তো পাগল হ্যায়', 'বীর জারা', 'যব তক হ্যায় জান'-এর মতো আইকনিক ছবি তৈরি করেছেন। এই মুহূর্তে 'যশ রাজ ফিল্মস' তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান'-এর অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget