এক্সপ্লোর

Stree 2 Earning: অ্যানিমাল, পাঠান, জওয়ান অনেক পিছনে.. আয়ের দৌড়ে 'স্ত্রী ২'-ই চলতি বছরের প্রথম ব্লকবাস্টার

Stree 2 Earning: শ্রদ্ধার এই ছবি পিছনে ফেলে দিয়েছে বড় বড় হিট ছবিকেও। দেখে নেওয়া যাক, অন্যান্য ছবিগুলি কতটা ব্যবসা করেছিল?

কলকাতা: 'পাঠান' (Pathaan), জওয়ান (Jawan), 'অ্যানিম্যাল' (Animal)-কে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ল শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত ছবি 'স্ত্রী ২' (Stree 2)। দ্বিতীয় সপ্তাহান্তেই এই ছবি ছুঁয়ে ফেল ৪০০ কোটি আয়ের লক্ষ্যমাত্রা! ২০২৪ সালের মধ্য়ে সর্বাধিক উপার্জন করা ছবি এইটাই। 

শ্রদ্ধার এই ছবি পিছনে ফেলে দিয়েছে বড় বড় হিট ছবিকেও। দেখে নেওয়া যাক, অন্যান্য ছবিগুলি কতটা ব্যবসা করেছিল? ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ জানাচ্ছেন, স্ত্রী ২ দ্বিতীয় সপ্তাহান্তেই ৪০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। এই রেকর্ডের দ্বিতীয় স্থানে রয়েছে 'অ্যানিম্যাল' (Animal)। সেই ছবির মোট আয় ছিল, ৩২.৪৭ কোটি। 'গদর ২' (Gadar 2) উপার্জন করেছিল ৩১.০৭ কোটি। শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' আয় করেছিল ৩০.১০ কোটি। 'বাহুবলী ২' (Bahubaali 2) -এর হিন্দি সংস্করণ উপার্জন করেছিল ২৬.১০ কোটি। দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) উপার্জন করেছিল, ২৪.৮০ কোটি। 'পাঠান' উপার্জন করেছিল ২২.৫০ কোটি। কেজিএফ-এর হিন্দি ভার্সান উপার্জন করেছে, ১৮.২৫ কোটি।

প্রসঙ্গত, এর আগে 'স্ত্রী' ছবিটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগেই দেখানো হচ্ছে, চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে 'সরকটে'। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা 'স্ত্রী'য়ের শরণাপন্ন হয়। ছবিতে রয়েছে একাধিক চমক রয়েছে, দেখা মিলবে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া ও বরুণ ধবনের। 

বক্স অফিসে জোর টক্করের মুখে পড়তে হতে পারত 'স্ত্রী ২'কে। কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'। তবে 'স্ত্রী ২'-এর ব্যবসার কাছে বেশ ফ্যাকাশে বাকি দুই ছবির বক্স অফিস কালেকশন। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

আরও পড়ুন: Shruti Das on RG Kar Case: 'এখানে দানব থাকে, ঘুম হচ্ছে না?' আরজি কর নির্যাতিতাকে নিয়ে বিষন্ন মনে কলম ধরলেন শ্রুতি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget