এক্সপ্লোর

Rajkumar Rao on Stree 2: 'স্ত্রী ২'-র শেষাংশ 'অ্যাভেঞ্জার্স'-এর অনুকরণ? কী সাফাই দিলেন রাজকুমার রাও?

Rajkumar Rao: রাজকুমার রাও ও শ্রদ্ধা কপূরের 'স্ত্রী ২' (Stree 2) ছবির শেষাংশ কি হলিউড ফিল্ম সিরিজ 'দ্য অ্যাভেঞ্জার্স' (The Avengers) থেকে অনুপ্রাণিত? ছবি মুক্তির পরে অনেকেই এই কথা বলছেন।

কলকাতা: রাজকুমার রাও ও শ্রদ্ধা কপূরের 'স্ত্রী ২' (Stree 2) ছবির শেষাংশ কি হলিউড ফিল্ম সিরিজ 'দ্য অ্যাভেঞ্জার্স' (The Avengers) থেকে অনুপ্রাণিত? ছবি মুক্তির পরে অনেকেই এই কথা বলছেন। তবে আদৌ কি সেই কথা সত্যিই? তা নিয়ে এবার মুখ খুললেন ছবির নায়ক রাজকুমার রাও। কী বলছেন তিনি?  

সদ্য একটি সাক্ষাৎকারে রাজকুমারকে প্রশ্ন করা হয়েছিল, সত্যিই 'স্ত্রী ২' 'দ্য অ্যাভেঞ্জার্স' থেকে অনুপ্রাণিত কি না? রাজকুমার অবাক হয়ে বলেন, 'অ্যাভেঞ্জার্স' থেকে? তখন শো-এর হোস্ট বলেন, 'অনেকেই নাকি এটাকে ভারতীয় অ্যাভেঞ্জার্স বলছেন'? তখন রাজকুমার উত্তরে বলেন, 'ভালই তো। তাহলে এটা স্বীকার করতেই হবে যে এত কম বাজেটে আমরা দ্য অ্যাভেঞ্জার্স বানিয়ে ফেলেছি। এটা তো Amar Kaushik আর Dinesh Vijan-এর জয়'

প্রসঙ্গত, স্ত্রী ২-এর সাফল্যের পরে রাজকুমার প্রকাশ্যে এনেছেন তাঁর আগামী কাজ 'মালিক'-এর ঝলক। ৩১ অগাস্ট ছিল রাজকুমার রাও-এর জন্মদিন। সেই দিনই প্রকাশ্যে আনা হয়েছে মালিক এর প্রথম ঝলকের। এটি একটি গ্যাংস্টার ড্রামা। খুব তাড়াতাড়িই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং। অন্যদিকে, প্রায় ৫০০ কোটির দোড়গোড়ায়ো পৌঁছে গিয়েছে 'স্ত্রী ২'। ভেঙে দিয়েছে অনেক ছবির রেকর্ড। চলতি বছরে এই ছবিকেই প্রথম ব্লকবাস্টার হিট বলা যায়।

প্রসঙ্গত, এর আগে 'স্ত্রী' ছবিটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগেই দেখানো হচ্ছে, চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে 'সরকটে'। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা 'স্ত্রী'য়ের শরণাপন্ন হয়। ছবিতে রয়েছে একাধিক চমক রয়েছে, দেখা মিলেছে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া ও বরুণ ধবনের।  বক্স অফিসে জোর টক্করের মুখে পড়তে হতে পারত 'স্ত্রী ২'কে। কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'। তবে 'স্ত্রী ২'-এর ব্যবসার কাছে বেশ ফ্যাকাশে বাকি দুই ছবির বক্স অফিস কালেকশন। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

 

আরও পড়ুন: Albert Kabo: 'সারেগামাপা'-র মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো, শান্তনু বললেন, 'চিনতেই পারিনি তোকে'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget