এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: শাহরুখ-সলমন-আমির নতুন প্রজন্মের অভিনেতাদের থেকে কতটা আর কেন আলাদা?

আজকের প্রজন্মের অভিনেতাদের মধ্যে কি কাজ সম্পর্কে এতটাই ধৈর্য কিংবা পরিশ্রম করতে দেখা যায়? নাকি তাঁরা নিজেদের স্টারডম নিয়েই বেশি ব্যস্ত থাকেন?

মুম্বই: বলিউডে দীর্ঘ কেরিয়ার তিন খানের। শাহরুখ খান (Shah Rukh Khan)। সলমন খান (Salman Khan)। আমির খান (Aamir Khan)। তিন অভিনেতাই দীর্ঘ বছ ধরে বহু পরিশ্রম করে তবে আজ নিজেদের এই উচ্চতায় নিয়ে গিয়েছেন। একদিনে এই সাফল্য সম্ভব হয়নি। আজকের প্রজন্মের অভিনেতাদের মধ্যে কি কাজ সম্পর্কে এতটাই ধৈর্য কিংবা পরিশ্রম করতে দেখা যায়? নাকি তাঁরা নিজেদের স্টারডম নিয়েই বেশি ব্যস্ত থাকেন? সম্প্রতি সেই প্রসঙ্গে নিজের মত জানালেন সুভাষ ঘাই (Subhash Ghai)।

বলিউড অভিনেতাদের প্রসঙ্গে সুভাষ ঘাই-

১৮৭৬ সালে 'কালীচরণ' ছবি দিয়ে নিজের বলিউড জার্নি শুরু করেন সুভাষ ঘাই। প্রথম ছবি তৈরি করেন শত্রুঘ্ন সিনহার সঙ্গে। যা অত্যন্ত হিট হয়। পরবর্তীকালে বলিউডে একাধিক ছবি তিনি তৈরি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম 'রাম লক্ষণ', 'কর্জ', 'তাল', 'পরদেশ'-এর মতো ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, নয়ের দশকের অভিনেতাদের সঙ্গে নতুন প্রজন্মের অভিনেতাদের তফাতটা কোথায়। তিনি বলছেন, 'নয়ের দশকের অভিনেতারা কাজের গুরুত্বটা বুঝত। গল্পের গুরুত্ব বুঝত। যেমন শাহরুখ, আমির , সলমন। ওরা ওদের নিজেদের কাজ কী তা জানত। সময়ে কাজ শেষ করত। জানত, কাজ ঠিক হলে তবেই ঠিকই টাকা আসবে। কিন্তু আজকের প্রজন্মের অভিনেতারা আগে টাকা বোঝে। তারা চায় আগে টাকা আসুক। তারা শুধুই নিজেদের ব্যক্তিগত ব্র্যান্ডিং আর পারিশ্রমিক সম্পর্কে চিন্তা করে। ওরা মনে করে ওরা নিজেরা বড় ব্র্যান্ড হয়ে গিয়েছে। আগে পিছনে কিছুই দেখে না বোঝে না। তেল - সাবানের মতো লোক ওরা। যারা ছবির শ্যুটিং ফেলে বিজ্ঞাপনের কাজ করতে যায়।'

আরও পড়ুন - Malaika Arora Birthday: মালাইকার জন্মদিনে বিশেষ ছবি অর্জুনের, কীভাবে শুভেচ্ছা জানালেন প্রেমিকাকে?

বিজ্ঞাপনের কাজ করার কি কোনও প্রভাব পড়ে ছবির কাজে? সুভাষ ঘাই বলছেন, 'অবশ্যই প্রভাব পড়ে। আপনারা কখনও রাজেশ খন্নাকে সেই সময় বিজ্ঞাপন করতে দেখেছেন? কিংবা অনিল কপূরকে সেই সময়ে বিজ্ঞাপন করতে দেখেছেন? আপনি সিনেমা হল থেকে বাড়িতে ফিরে টিভি খুলে বসলেন, দেখতে পাচ্ছেন একজন অভিনেতা তেল সাবান বিক্রি করছে সেখানে। এটাই পার্থক্য আজকের প্রজন্মের অভিনেতাদের সঙ্গে আগের অভিনেতাদের।'

প্রসঙ্গত, ২০১৬ সালের পর আর ছবি তৈরি করতে দেখা যায়নি সুভাষ ঘাইকে। ২০১৮ সালে তিনি মি টু বিতর্কে জড়ান। এক মহিলা তাঁকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত করেন। যদিও সেই মামলায় ক্লিন চিট পান তিনি।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget