এক্সপ্লোর

Subhasree on Anirban: 'উনি ইন্ডাস্ট্রির গর্ব, এবার বড় মাথাদের জটটা খোলা উচিত', অনির্বাণ প্রসঙ্গে শুভশ্রী

Subhasree Ganguly on Anirban Bhattacharya: সদ্যই শোনা গিয়েছিল, এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অনির্বাণকে। তবে দেব-কে এ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি ধোঁয়াশা বজায় রাখেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দেব-শুভশ্রীর নতুন পুজো ছবির ঘোষণা, বুকিং শুরু
  • ছবিতে অনির্বাণের ভূমিকা নিয়ে ধোঁয়াশা, দেবের মন্তব্য
  • অনির্বাণকে ব্যান না করার পক্ষে দেব ও শুভশ্রীর মত
  • প্রতিভাবান অভিনেতা ও টেকনিশিয়ানদের ইন্ডাস্ট্রিতে ফেরানো উচিত

কলকাতা: সোমবারে বিনোদন দুনিয়ার নজর ছিল দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র ফেসবুক লাইভের ওপর। এর আগেই শুভশ্রী জানিয়েছিলেন, দেব আর শুভশ্রীর ফেসবুক লাইভে কিছু বড় চমক থাকতে চলেছে। সেই মতো, দেব আর শুভশ্রী এদিন ঘোষণা করলেন, আজ থেকেই বুকিং শুরু হয়ে গেল দেব-শুভশ্রীর পুজোর ছবির। তবে এখন কেবলমাত্র ১টিই শো খোলা হয়েছে। ১৬ অক্টোবর, ফার্স্ট ডে ফার্স্ট শো। ইতিমধ্যেই 'বুক মাই শো'-তে দেদার বুকিং চলছে এই ছবির। অনুরাগীদের মধ্যেও চোখে পড়ার মতো উচ্ছ্বাস। আর এর মধ্যেই, দেব আর শুভশ্রীর কথোপকথনে উঠে এল অনির্বাণ প্রসঙ্গ।

সদ্যই শোনা গিয়েছিল, এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অনির্বাণকে। তবে দেব-কে এ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি ধোঁয়াশা বজায় রাখেন। আর আজ, বিনোদন দুনিয়ার সবার নজর ছিল যে ফেসবুক লাইভের দিকে, তা হল দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এই প্রথম, পুজোর ছবি নিয়ে ঘোষণা করতে পাশাপাশি বসে ফেসবুক লাইভ করলেন তাঁরা। দর্শকদের প্রশ্নের উত্তর যেমন দিলেন, পাশাপাশি ছবি নিয়েও বড় ঘোষণা করলেন। আর এই লাইভেই, শুভশ্রী সরাসরি দেবকেই প্রশ্ন করে বসলেন, তাঁদের পুজোর ছবিতে অনির্বাণ থাকছেন কি না? 

দেব এই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি চান অনির্বাণ আবার স্বাভাবিকভাবে কাজ করুন। একজন মানুষকে ব্যান করলে গোটা ইন্ডাস্ট্রিই আপাতভাবে কাজ হারাবে। একটা খারাপ উদাহরণ তৈরি হবে। দেবের কথায় সহমত জানিয়ে এদিন শুভশ্রী ও বলেন, 'সবসময় বলার সুযোগ হয় না.. কিন্তু আজকে যখন লাইভে এই প্রসঙ্গটা উঠেছে, তখন আমি ও এটা নিয়ে কিছু বলতে চাই। যে বা যাঁরা অনির্বাণদা-কে ব্যান করেছেন, সবার কাছে হাতজোড় করে বলতে চাই, অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। আমরা করে বলতে পারি, আমাদের কাছে অনির্বাণ রয়েছে।'

এই প্রসঙ্গে দেব শুভশ্রীকে মনে করিয় দেন, 'শুধু অনির্বাণ না, আমাদের কাছে টেকনিশিয়ানন্সরাও রয়েছেন। বাংলা থেকে প্রচুর টেকনিশিয়ান মুম্বই গিয়ে চুটিয়ে কাজ করছে।' শুভশ্রী আবার বলেন, 'অনিচ্ছাকৃতভাবে যাঁদের কাজের থেকে বিরতি নিতে হয়েছে,  কোনও কিছুর জন্য, কোনও পরিস্থিতির জন্য.. আমার মনে হয় সেটা নিয়ে এবার ভাবা উচিত। যত বড় মাথারা রয়েছেন, তাঁদের এই জটটা খোলা উচিত। এবার এই বিষয়টা শেষ হওয়া উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget