এক্সপ্লোর

Sudipa Agnidev: অস্ত্রোপচার সফল অগ্নিদেবের, এখন কেমন আছেন সুদীপার স্বামী?

Agnidev Health Update: পুজোর মরসুম কাটলেই , পরিকল্পিত সেই সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হন অগ্নিদেব। সুদীপার বাড়িতে বেশ বড় করেই দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই স্বামীর অসুস্থতার খবর জানিয়েছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। রবিবার তিনি জানিয়েছেন, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। আজই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। আর সঠিকভাবেই সম্পন্ন হয়েছে সেই অস্ত্রোপচার। 

সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে সুদীপা পোস্ট করে জানিয়েছিলেন স্বামীর অসুস্থতার কথা। অনুরাগীদের প্রার্থনাও করতে বলেছিলেন। আর আজ, অস্ত্রোপচার হয়েছে অগ্নিদেবের। পুজোর মরসুমের মধ্যেই, লক্ষ্মীপুজোর দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সুদীপার স্বামী। বমি শুরু হয়ে তাঁর। চিকিৎসকের কাছে নিয়ে গেলে আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে অগ্নিদেবের। তা এতটাই বেশি যে বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। 

পুজোর মরসুম কাটলেই , পরিকল্পিত সেই সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হন অগ্নিদেব। সুদীপার বাড়িতে বেশ বড় করেই দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। হাজির থাকেন একাধিক নামিদামী তারকারা। টলিউডের প্রায় সবারই আমন্ত্রণ থাকে সুদীপার বাড়িতে। তবে এই বছর, পুজোর মধ্যে মনখারাপের ঘটনা ঘটেছে তাঁর বাড়িতে। পুজোর অষ্টমীর দিন প্রিয় পোষ্যকে হারিয়েছেন সুদীপা ও অগ্নিদেব।

এরপরেই অসুস্থ হয়ে পড়েন অগ্নিদেব। বাড়িতে পুজোর মরসুম চলছিলই, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ, প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছে তাঁর। অস্ত্রোপচার সঠিকভাবে সম্পন্ন হলেও, এখনও জ্ঞান ফেরেনি অগ্নিদেবের। সুস্থ হওয়ার জন্য আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। 

সুদীপা ও অগ্নিদেবের এক শিশুপুত্রও রয়েছে। নাম আদিদেব। কাজের পাশাপাশি, ছোট্ট আদিদেবকেও বেশ সময় দেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তিনি শেয়ার করে নেন আদিদেবের বিভিন্ন মজার ছোটখাটো সব মুহূর্ত। অনুরাগীদের সেই সমস্ত ভিডিও বেশ পছন্দ হয়। অগ্নিদেবের শারীরিক অবস্থার খবরও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সুদীপা। সবাই সেই পোস্টে আরোগ্য কামনা করেছেন পরিচালকের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sudipa Chatterjee (@realsudipachatterjee)

 

আরও পড়ুন: Mimi Chakraborty: 'হজম করা কঠিন'-এর পরে, মিমির কপালে জুটল 'ঝাল' তকমা!

                                                       

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget