এক্সপ্লোর

Sudipa Corona Positive: করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা, বাড়িতেই নিভৃতবাসে

Sudipa Corona Positive: করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের স্বাস্থ্যের কথা জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

কলকাতা: করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের স্বাস্থ্যের কথা জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। পরিবারের এখনও কেউ সংক্রমিত নয়। তবে শরীরে বেশ উপসর্গ রয়েছে সুদীপার। 

আজ, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'

সুদীপা যে শো সঞ্চালনা করেন তার শ্যুটিং চলছিল। কিন্তু সুস্থ না হয়ে কাজে যোগ দেবেন না বলেই জানিয়েছেন তিনি। শারীরিকভাবে এখনও যথেষ্ট দুর্বল সঞ্চালিকা। বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলছে তাঁর। 

আরও পড়ুন: করোনা নেগেটিভ মা ও দিদি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ঋতাভরী

অন্যদিকে, আজ করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।  গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে (Isolation) রয়েছেন প্রবীণ সাহিত্যিক। উপসর্গ বলতে তাঁর ক্লান্তি, দুর্বলতার সঙ্গে রয়েছে স্বাদহীনতা। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লেখক।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, 'সম্প্রতি মালদা বইমেলা উদ্বোধন করে ফিরেছেন শীর্ষেন্দু।  যদিও করোনার কারণে এখন স্থগিত হয়ে গিয়েছে সেই বইমেলা। সেখান থেকে বাড়ি ফিরে এসে উপসর্গ দেখা দেয় লেখকের। সর্দি, কাশি, দুর্বলতার মত উপসর্গ ছিল তাঁর। সন্দেহ হওয়ায় পরীক্ষা করিয়েছিলেন শীর্ষেন্দু। আর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন প্রবীণ সাহিত্যিক। 

অন্যদিকে, গানের জগতেও করোনার হানা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) করোনা আক্রান্ত। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে (ICU) ভর্তি করানো হয়েছে। উপসর্গ সামান্য রয়েছে। সংবাদ সংস্থা এএনআই (ANI) এই খবর জানিয়েছেন তাঁর বোনঝি রচনা।

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget