এক্সপ্লোর

Mithun Chakraborty Birthday: কিশোর বয়সে ওঁকে পোস্টকার্ডে চিঠি লিখেছিলেন.. মিঠুনের জন্মদিনে অজানা গল্পে পরিচালক

Suman Ghosh on Mithun Chakraborty: সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট শেয়ার করে নিয়েছেন সুমন ঘোষ। দুটি ছবি আর একটি লম্বা গল্প। একটি ছবিতে, মিঠুন চক্রবর্তীকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি

কলকাতা: তখন সেই পরিচালকের বয়স নিতান্তই কম। কিন্তু চোখে অনেক স্বপ্ন। অনেক আশা। কিন্তু পকেটে স্বপ্নপূরণ করার টাকা নেই। তাঁরও না, তাঁর বাবারও নয়। পর্দায় তখন ম্যাজিক দেখাচ্ছেন এক 'ডিস্কো ডান্সার'। কলকাতায় বসে সেই কিশোরের মনে হয়েছিল, মুম্বইয়ে যে 'ডিস্কো ডান্সার' রয়েছেন, তিনি তো আদপে বাঙালি। তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। লিখে ফেললেন একটা চিঠি। তারপর? মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র জন্মদিনে, সেই গল্পই শোনালেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। ছোটবেলায় যে নায়কের কাছে পড়াশোনার জন্য অর্থ সাহায্য চেয়েছিলেন তিনি, সেই নায়ককেই পরিচালনা করলেন একসময়। কালের গভীরে এমন কতই না গল্প থাকে।

সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট শেয়ার করে নিয়েছেন সুমন ঘোষ। দুটি ছবি আর একটি লম্বা গল্প। একটি ছবিতে, মিঠুন চক্রবর্তীকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। অন্য ছবিতে কাবুলিওয়ালার চিত্রনাট্যের ওপরে সুমনকে দেওয়া মিঠুনের নোট ও অটোগ্রাফ। সুমন ঘোষ লিখছেন, 'আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। আজ আমি ওঁর সঙ্গে জড়িত একটা খুব ব্যক্তিগত গল্প বলতে চাই। ১৯৯০ সালে আমি প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করি। ইচ্ছা ছিল, ইকনোমিক্সে স্নাতক হব। পরীক্ষা দিলাম, দুটি ইউনিভার্সিটিতে সুযোগও পেলাম। কিন্তু আমার পরিবারের আমায় মাস্টার্স পড়ানোরা মতো টাকা ছিল না তখন। ভাল নম্বর থাকা সত্ত্বেও, বাবা আমার মাস্টার্সের টাকা যুগিয়ে উঠতে পারলেন না।

আমি একটা অদ্ভুত কাজ করেছিলাম সেই সময়ে। কোনও একটা চলতি ম্যাগাজ়িন থেকে খুঁজে পেয়েছিলাম মিঠুন চক্রবর্তীর বাড়ির ঠিকানা। ১৫ পয়সার একটা পোস্টকার্ডে ওঁর উদ্দেশে একটা চিঠি লিখেছিলাম। আমি জানতাম, উনি বলিউডের বড় সুপারস্টার। কিন্তু আমার মনে হয়েছিল, উনি শেষমেষ বাঙালি। আর সমাজের অনেক ভাল কাজে উনি অনেক অর্থসাহায্য করেন। একজন বাঙালি কিশোর অর্থের অভাবে পড়তে পারছে না শুনে উনি নিশ্চয়ই সাহায্য করবেন। তখন বুঝতে পারিনি, এত যোগ্য ছাত্র রয়েছে। উনি কাকে সাহায্য করবেন? কতজন কেউ বা সাহায্য় করবেন? তবুও আমি চিঠিটা লিখেছিলাম। কিন্তু অবশ্যই কোনও উত্তর পাইনি।

এর অনেক বছর পরে.. প্রায় ৩০ বছর পরে আমি কাবুলিওয়ালার শ্যুটিং করছিলাম ওঁর সঙ্গে। শ্যুটিংয়ের শেষ দিনে আমরা কার্গিলে ছিলাম। ১৩ হাজার ফুট ওপরে। শেষ শটের আগে আমি দেখলাম, মিঠুনদা দূরে পাহাড়ের দিকে চুপ করে তাকিয়ে রয়েছেন। সমস্ত ক্রুদের সরিয়ে দিয়ে। একা। শান্ত। আমি ওঁর কাছে গিয়ে এই বোকা বোকা গল্পটা ওঁকে বলেছিলাম। উনি খুব শান্তভাবে আমায় উত্তর দিয়েছিলেন, 'ঠিকানাটা ঠিক লিখিসনি বোধহয়'। তারপরে আমরা এই ছবিটা তুলেছিলাম। আর উনি স্ক্রিপ্টে এই কথাগুলো লিখে দিয়েছিলেন। এটা যে আমার কী প্রিয়।'

আরও পড়ুন: Tollywood News: বাবার হাত ধরেই প্রথম এসেছিলেন কলকাতায়, এই টলি নায়িকার স্বপ্ন ছিল, 'গরমকালে একটা এসি'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget