এক্সপ্লোর

Govinda and Sunita: গোবিন্দের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সুনীতা! বিচ্ছেদ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

Govinda and Sunita Ahuja: গোবিন্দের সঙ্গে বিচ্ছেদের সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। কিন্তু কেন? তবে কি তাঁর আর গোবিন্দর বিচ্ছেদ কেবল গুঞ্জন নয়? সত্যিই কি তাঁদের বিচ্ছেদ হতে চলেছে?

কলকাতা: গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র বিচ্ছেদের গুঞ্জন সম্প্রতি বারে বারেই উঠেছে। হামেশাই সুনীতাকে একে দেখে পাপারাৎজিরা প্রশ্ন  করেছেন, কেন সুনীতা একা? কেন সঙ্গে নেই গোবিন্দ? বারে বারেই জবাব দিয়েছেন সুনীতা। কখনও আবার জবাব না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তবে সদ্যই ব্লগিং শুরু করেছেন সুনীতা। সেখানে তিনি নিজের কথা, নিজের পরিবারের কথা বলেন। আর সেখানেই,  গোবিন্দের সঙ্গে বিচ্ছেদের সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। কিন্তু কেন? তবে কি তাঁর আর গোবিন্দর বিচ্ছেদ কেবল গুঞ্জন নয়? সত্যিই কি তাঁদের বিচ্ছেদ হতে চলেছে?

গোবিন্দার সঙ্গে সুনীতার বিবাহবিচ্ছেদ?

গোবিন্দ আর সুনীতার বিয়ের বয়স এখন ৩৭ বছর। এই তারকা দম্পতি দুই সন্তান - টিনা এবং যশবর্ধন আহুজার বাবা-মা। এই বছরের শোনা যায়, গোবিন্দ এবং সুনীতা আলাদা হওয়ার পরিকল্পনা করছেন। তাঁর ব্লগে, সুনীতাকে মা মহাকালী মন্দিরে দর্শন করতে দেখা যায়। এখানে এক পুরোহিত তাঁকে জিজ্ঞাসা করেন দেবীর কাছে প্রথমবার তিনি কি কারণে এসেছিলেন? এর উত্তরে সুনীতা কেঁদে ফেলেন এবং বলেন, 'যখন আমি গোবিন্দর সঙ্গে দেখা করি, তখন আমি প্রার্থনা করেছিলাম যে তাঁর সঙ্গে আমার বিয়ে হোক এবং আমার জীবন ভালোভাবে কাটুক।'

এর পরে, তিনি তাঁর বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে কথা বলেন এবং বলেন, 'কেউ যদি আমার ঘর ভাঙার চেষ্টা করে...যে আমার মনকে কষ্ট দেবে, মা কালী তাদের সবার গলা কেটে দেবেন। একজন ভালো মানুষকে, ভালো মেয়েকে কষ্ট দেওয়া ভালো নয়। আমি আর কারও উপর বিশ্বাস করি না।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Namaste Bollywood (@namastebollywood.in)

কেন গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ শিরোনামে এসেছিল?

ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছিল, গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ নাকি একেবারেই সময়ের অপেক্ষা। তাঁদের বারে বারে মতপার্থক্য হওয়াতেই নাকি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আরও শোনা যাচ্ছিল, গোবিন্দর সঙ্গে ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। সেটাই নাকি তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ। অনেকদিন ধরেই নাকি আলাদা বাড়িতে থাকছেন তাঁরা। এরপরে সংবাদমাধ্যমের কাছে সুনীতা জানিয়েছিলেন, গোবিন্দ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। সেই কারণে তিনি ও তাঁর মেয়ে আলাদা থাকেন। কাজ মিটিয়ে গোবিন্দা আবার বাড়িতেই ফিরে আসেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Govinda (@govinda_herono1)

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget