এক্সপ্লোর

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলা: ‘রাবতা’ সিনেমার পরিচালক দীনেশ বিজানের চার ঠিকানায় ইডি-র তল্লাশি

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলায় চলচ্চিত্র নির্মাতা দীনেশ বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় হানা এনফোর্সমেন্টে ডিরেক্টরেট (ইডি)-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর বেশি কিছু জানা যায়নি এই সূত্র থেকে।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলায় চলচ্চিত্র নির্মাতা দীনেশ বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় হানা এনফোর্সমেন্টে ডিরেক্টরেট (ইডি)-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর বেশি কিছু জানা যায়নি এই সূত্র থেকে। সংবাদসংস্থা এ ব্যাপারে বিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যদিও এখনও তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। ‘রাবতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল বিজানের। ওই সিনেমায় সুশান্তর সঙ্গে দেখা গিয়েছিল কৃতি স্যাননকে। ২০১৭-তে রাবতা মুক্তি পেয়েছিল। ওই সিনেমার সহ-প্রযোজকও ছিলেন বিজান। ওই সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। সুশান্তর বাবা কেকে সিংহর অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের দায়ের করা এফআইআর অনুসারে ইডি গত ৩১ জুলাই আর্থিক তছরুপের মামলা রুজু করে। কেকে সিংহর অভিযোগ ছিল, অভিনেতার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা স্থানান্তরিত হয়েছে। ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে সুশান্তর কোনও সম্পর্ক নেই। এই মামলায় ইডি সুশান্তর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং তাঁদের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী সব বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের সুশান্তকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget