এক্সপ্লোর

গলায় ৩৩ সেন্টিমিটার ফাঁসের দাগ, ঘাড়ের দাগ হালকা! আর কী বলছে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট?

সম্পর্কে ছেদ, তাও সুশান্তের মৃত্যুর দিন কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি মুম্বই পুলিশের ? প্রমাণ লোপাটের আশঙ্কা সুশান্তের বাবার আইনজীবীর।

মুম্বই: শুক্রবার থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সুশান্ত-সিংহ তদন্ত শুরু করেছে সিবিআই।  বৃহস্পতিবার রাতেই দিল্লি থেকে মুম্বই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল। শুক্রবার সকাল থেকে একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে দেয় তারা। তবে শুধু তাই নয়, সুশান্ত রহস্যের জট ছাড়াতে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু রহস্য নিয়েও তদন্ত করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। এদিন প্রকাশ্যে আসে সুশান্ত সিংহ রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট। তাতে উল্লেখ আছে, গলায় ফাঁসের জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। গলায় ৩৩ সেন্টিমিটার লম্বা ফাঁসের চিহ্ন মিলেছে বলে ময়নাতদন্ত রিপোর্টে লেখা রয়েছে। এএনআই সূত্রের খবর, গলার ডানদিকের দাগই গাঢ়। পিছনের দাগ হালকা। জুন মাসের ১৪ তারিখে মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। পরের দিনই সুশান্তের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। এই ফাঁসের দাগের বিষয়টিও সিবিআই-এর তদন্তে গুরুত্ব পাবে। অন্যদিকে প্রশ্ন উঠেছে আরেকটি বিষয় নিয়েও। সুশান্তের সঙ্গে সম্পর্কে ছেদ হয়ে যাওয়া সত্ত্বেও সুশান্তের মৃত্যুর দিন কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেয় মুম্বই পুলিশ? প্রশ্ন সুশান্তের বাবার আইনজীবীর। প্রমাণ লোপাটের চেষ্টা নয়ত? আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। সিবিআইয়ের হাতে সুশান্তের ডায়েরি, ল্যাপটপ, মোবাইল ফোন ও মামলা সংক্রান্ত নথিপত্র তুলে দেয় মুম্বই পুলিশ। সিবিআই সূত্রে খবর, এই মামলায় মুম্বই পুলিশ এখনও পর্যন্ত যাঁদের সঙ্গে কথা বলেছেন বা জিজ্ঞাসাবাদ করেছেন, তাতে কী উঠে এসেছে সেই সম্পর্কেও প্রাথমিক আলোচনা করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মুম্বই পুলিশ যে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে, তাঁদের ধাপে ধাপে ডেকে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget