এক্সপ্লোর

Sushant Singh Rajput: '৪ বছর...' দিল বেচারা মুক্তির বর্ষপূর্তিতে সঞ্জনার মনে শুধুই সুশান্তের স্মৃতি

Sushant Singh Rajput News: সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেন সঞ্জনা। সেখানে দেখা যাচ্ছে 'দিল বেচারা'-র একটি দৃশ্যের। দর্শকাসনে বসে রয়েছেন সঞ্জনা আর তাঁর দিকে হাত বাড়িয়ে রয়েছেন সুশান্ত।

কলকাতা: 8 বছর.. এই কয়েকটা বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। কিন্তু সেই অভিনেতাকে ভুলতে পারেননি কেউ। সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। আর কারও কেরিয়ারের প্রথম ছবির সঙ্গেই যদি জড়িয়ে থাকেন তিনি? আজ 'দিল বেচারা' (Dil Bechara) ছবি মুক্তির ৪ বছর। আর বিশেষ এই দিনটায়, স্মৃতি ফিরে দেখার সঙ্গে সঙ্গে, প্রিয় 'সুশ'-কে মনে করলেন ছবির নায়িকা, সঞ্জনা সাংঘি (Sanjana Sanghi)। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেন সঞ্জনা। সেখানে দেখা যাচ্ছে 'দিল বেচারা'-র একটি দৃশ্যের। দর্শকাসনে বসে রয়েছেন সঞ্জনা আর তাঁর দিকে হাত বাড়িয়ে রয়েছেন সুশান্ত। পরে ছবিটি সঞ্জনার নেমকার্ড। সোশ্যাল মিডিয়ায় এই দুটি ছবি শেয়ার করে সঞ্জনা লিখেছেন, 'বিশেষ এই দিনটার ৪ বছর। এই দিনটাতেই শুরু হয়েছিল একটা অবিশ্বাস্য সফর যেটা এখনও আমার কাছে নস্ট্যালজিয়া। আমি এই ছবিটার জন্য যে ভালবাসা পেয়েছি, যে সুযোগ মানুষ আমায় দিয়েছেন তাঁদের বিনোদন দেওয়ার জন্য তাতে আমি আপ্লুত, কৃতজ্ঞ। কিজ়ি বসু ও বাকি গোটা দিল বেচারা টিমের কাছে আমি কৃতজ্ঞ। যত কম ধন্যবাদ দেব, ততই কম। সুশ.. তোমায় মিস করছি।'

প্রসঙ্গত, দিল বেচারা সুশান্ত সিংহ রাজপুতের কেরিয়ারের শেষ ছবি। এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হন সুশান্ত সিংহ রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ। অনেকের মতে সুশান্ত আত্মহত্যা করলেও তাঁর মৃত্যু এখনও রহস্যাবৃত। সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চলছে আজও। তবে সেই তদন্ত ফিরিয়ে দেবে না মৃত অভিনেতাকে। কেরিয়ারের প্রথম নায়ককে আজও মিস করেন সঞ্জনা.. তাঁর কথায় যেন ভেসে উঠল সেই ব্যথাই। 

সুশান্তের মৃত্যুর জন্য প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় অভিযোগের তীর ছিল তাঁর প্রেমিকা রিয়ার থেকে। তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগসূত্র আইনত প্রমাণ করা যায়নি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96)

আরও পড়ুন: Lily Chakraborty on Uttam Kumar: 'টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে', লিলি শোনালেন অজানা উত্তম-কথা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget