এক্সপ্লোর

সুশান্তর শেষ ছবির ট্রেলার শেয়ার করে কী লিখলেন প্রিয়ঙ্কা চোপড়া?

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সকলকে ছবিটা দেখার পরামর্শ দিলেন।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সকলকে ছবিটা দেখার পরামর্শ দিলেন। জানালেন এই ছবি ভালোবাসা, বন্ধুতা এবং জীবনের কথা বলে। গত মাসে অভিনেতা আত্মহত্যা করার পর থেকে তাঁর শেষ ছবি ঘিরে মানুষের মধ্যে স্বাভাবিক কারণেই অন্য রকম এক অপেক্ষা কাজ করেছে। প্রথমে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে দেশের পরিস্থিতি পুরো বদলে যাওয়ায়, হল মাসের পর মাস বন্ধ থাকায় ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। ছবির ট্রেলার লঞ্চ হওয়ার পরই তা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন প্রিয়াঙ্কা। লিখেছেন, আরও একবার, সুশান্ত সিং রাজপুত... দিল বেচারা! ভালোবাসা, বন্ধুত্ব ও জীবনের উদযাপন এ ছবি।
প্রিয়ঙ্কার পোস্ট দেখে বেজায় খুশি তাঁর ফ্যানরা। কেউ লিখেছে, এই ইন্ডাস্ট্রিতে কেউ যখন অন্যের ছবির জন্য একটা শব্দও বলতে চায় না, সেখানে তুমি এভাবে প্রচার করেছো, এটা সত্যি খুব ভালো ব্যাপার। কেউ বা বলেছেন, এমন পোস্ট তোমার সংবেদনশীল বড় মনের পরিচায়ক। কারও বা বক্তব্য, নিজের কাজ করা ছবি ছাড়াও ইন্ডাস্ট্রির অন্য ছবির জন্য আপনার মতোই সকলের এগিয়ে আসা উচিত।   অনিল কপূর ইনস্টায় লিখেছেন, ‘জীবন কতটুকু সময়ের আমরা জানিনা। প্রত্যেকটা মুহূর্তই তাই আমাদের ঠিকমতো বেঁচে থাকার চেষ্টা করা দরকার। চমৎকার এক অভিনেতাকে শেষবারের মতো  রূপোলি আলোয় দেখতে পাবো আমরা।‘ স্টাররা তো বটেই, মুকেশ ছাবড়া পরিচালিত, জন গ্রিনের উপন্য়াস ফল্ট ইন আওয়ার স্টারস আশ্রিত ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর আবেগ বিহ্বল হয়ে পড়েছেন দেশের সিনেমাপ্রেমী মানুষ। সুশান্ত যখন ছবিতে বলছেন, ‘জনম কব লেনা হ্যায় অউর মরনা কব হ্যায় হাম ডিসাইড নেহি কর সকতে,পর ক্যায়সে জীনা হ্যায় ওহ হাম ডিসাইড কর সকতে হ্য়ায়,’ অনেকই চোখের জল ধরে রাখতে পারেননি।

সেরা শিরোনাম

Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget