এক্সপ্লোর

সুশান্ত কি সত্যিই আত্মহত্যা করেছেন? সন্দিহান রূপা গঙ্গোপাধ্যায়, সিবিআই তদন্তের দাবি

এই অভিনেতার মৃত্যু বলিউড তারকাদের কার্যকলাপ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

কলকাতা: অভিনেতা সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই অভিনেত্রীর ট্যুইট, ‘কীভাবে এরকম একটি উজ্জ্বল মন মেধাবী ব্যক্তিদের মতো কাজ করার বদলে বিকল্প পথ বেছে নিল, সেটা ভেবে আমি বিচলিত। বাধা পেরিয়েই তো এগিয়ে যেতে হয়। ওর এই পরিণতির জন্য অনেকজনকে জবাবদিহি করতে হবে।’ পরের ট্যুইটে রূপা লিখেছেন, ‘এরকম একজন ইতিবাচক ব্যক্তি এই পদক্ষেপ নিতে পারে, এটা নিয়ে না ভেবে আমরা কি একজন শিল্পীর আত্মহত্যা নিয়ে বেশি আলোচনা করছি?’ পরবর্তী ট্যুইটে রূপা লিখেছেন, ‘পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমত্তা। আমরা কি করে দায় এড়িয়ে একটি উজ্জ্বল মনের অধিকারী ব্যক্তির এভাবে চলে যাওয়া মেনে নিচ্ছি? আমার অবিশ্বাস বাস্তবকে ছাপিয়ে যাচ্ছে। তাই প্রশ্নের উত্তর দিতেই হবে।’ এরপর একাধিক নথি দিয়ে রূপা দাবি করেছেন, সুশান্তের আত্মহত্যা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো তাঁকে খুন করা হয়েছে। সেই কারণেই তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। মুম্বই পুলিশ ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। পাশাপাশি অনেকে সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকেও দায়ী করেছেন। বিহারের আদালতে রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সলমন খান, কর্ণ জোহরদের বিরুদ্ধেও একই আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই অভিনেতার মৃত্যু বলিউড তারকাদের কার্যকলাপ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget