এক্সপ্লোর

মিলেছে প্রেসক্রিপশন ও ওষুধ, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্ত সিংহ রাজপুতের

বলিউডে শোকের ছায়া। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই অবিশ্বাস্য দুঃসংবাদে হতচকিত সিনেমা-জগত।

মুম্বই: বলিউডে শোকের ছায়া। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই অবিশ্বাস্য দুঃসংবাদে হতচকিত সিনেমা-জগত। এমন প্রতিভাবান অভিনেতা কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তাঁর পরিচারক পুলিশকে ফোন করে ঘটনার খবর দেন। দুর্ঘটনার সময় তাঁর কিছু বন্ধুও বাড়িতে ছিলেন বলে জানা গেছে। সকালে উঠে বন্ধুরা সুশান্তকে ডেকেও কোনও সাড়া পাননি। তাঁরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁকে। জানা গেছে, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের। তাঁর ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে  এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর। কয়েকদিন আগে সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মুম্বইয়ের মালাডে মালবনী এলাকায় একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা, শোকস্তব্ধ বলিউড ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পটনায় জন্ম সুশান্তের। সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে রূপোলি পর্দায় পা রাখা। ২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। সিরিয়ালের নাম ছিল কিস দেশ মে হ্যায় মেরা দিল। প্রথম সিনেমা ২০১৩-এ ‘কাই পো চে’। ধোনির বায়োপিকে সুশান্ত সিংহ রাজপুতের অভিনয় নজর কাড়ে গোটা দেশের। এরপর একে একে শুদ্ধ দেশি রোমান্স, পিকে, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি, রাবতা, কেদারনাথ, ছবিতেও অভিনয় করেছেন তিনি। শেষ ছবি ছিছোড়ে। ওয়েবে রিলিজ হয়েছে ‘ড্রাইভ’ সিনেমাটি। পুলিশ সূত্রে খবর, সুশান্তের বাড়ির পরিচারক তাঁর আত্মহত্যার খবর থানায় জানান। সেইমতো বাড়ি গিয়ে পৌঁছন পুলিশ আধিকারিকরা। টেলিভিশন সিরিয়াল দিয়ে শুরু কেরিয়ার, ধোনির বায়োপিকে নজরকাড়া অভিনয় সুশান্ত সিংহ রাজপুতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget