এক্সপ্লোর

Top Entertainment News: বিয়ের পিঁড়িতে সুস্মিতা? সিদ্ধার্থ-কিয়ারার বিবাহবার্ষিকী, নজরে আজকের বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: তিনি সবসময়েই থেকেছেন শিরোনামে.. চর্চার কেন্দ্রে। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন... তিনি যখনই প্রকাশ্যে এসেছেন, কেড়ে নিয়েছেন লাইমলাইট। ভীষণ অবলীলায়। বঙ্গকন্যার সৌন্দর্য্যে, ব্যক্তিত্বে চিরকালই মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। আর সেই সঙ্গে.. ব্যক্তিগত জীবনে বারে বারেই একাধিক নামিদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা। দত্তক নিয়েছেন দুই কন্যাকে... তবে এখনও তিনি অবিবাহিত। কিন্তু... এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?  আজ, বলিউডের 'শেরশাহ' (Shershaah) জুটি, সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিবাহবার্ষিকী। দিনশেষে.. সোশ্যাল মিডিয়ায় পড়ন্ত এক বিকেলের ছবি শেয়ার করে, তাঁর আদরের 'কি'-কে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ। আর সেই ছবি যেন বলে দিয়ে গেল অনেক.. অনেক কথা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

বাবা হলেন ছবির 'মনোজ', সুখবর শোনালেন বিক্রান্ত

'টুয়েলভথ ফেল' ছবির মনোজ এবার বাবা হলেন। আইপিএস মনোজের ঘরে এবার সুখবর। আসতে চলেছে নতুন সদস্য। আসলে ছবিতে মনোজের চরিত্রাভিনেতা বিক্রান্ত ম্যাসি আর তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এবার আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর স্ত্রী শীতল ঠাকুরের কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সন্তানের জন্মের সুখবর নিজেরাই সমাজমাধ্যমে জানান বিক্রান্ত এবং শীতল।

জীবনের ওঠাপড়ার সফরে, তুমিই সেরা সঙ্গী... বিয়ের জন্মদিনে কিয়ারাকে লিখছেন সিদ্ধার্থ

প্রেম, বিয়ে, সম্পর্ক.. এই সবটাই তো চলমান। থেমে গেলেই যেত তাতে যেন শ্যাওলা পড়ে.. আটকে যায় গতিপথ। ঠিক নদীর মতোই। পায়ে পায়ে, এক একটা দিন পেরিয়ে তাঁদের সাত পাকে বাঁধা পড়ার দিনের জন্মদিন আজ। ১ বছর পেরল স্বপ্নের বিয়ের। আজ, বলিউডের 'শেরশাহ' (Shershaah) জুটি, সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিবাহবার্ষিকী। দিনশেষে.. সোশ্যাল মিডিয়ায় পড়ন্ত এক বিকেলের ছবি শেয়ার করে, তাঁর আদরের 'কি'-কে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ। আর সেই ছবি যেন বলে দিয়ে গেল অনেক.. অনেক কথা। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, ঘোড়ার পিঠে বসে রয়েছেন সিদ্ধার্থ আর কিয়ারা। তবে পিছন ঘুরে। আকাশে পড়ন্ত সূর্যের নরম আলো মাখছেন.. ডুবছেন একে অপরের কথায়, প্রেমে। দুজনের পরণেই সাদা পোশাক। সিদ্ধার্থ এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সফরটা কোথায় পৌঁছনোর জন্য নয়... এই সফরে কে আমার সফরসঙ্গিনী হচ্ছে, সেটাই গুরুত্ব পায় কেবল। জীবনের ওঠাপড়ার এই সফরে আমার সেরা সঙ্গী হয়ে ওঠার জন্য ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি আমার ভালবাসা।' সিদ্ধার্থের আবেগঘন এই পোস্টে তাঁদের জুটিতে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন অনেকেই।

ওটিটিতে আসছে 'দ্য কেরালা স্টোরি'

২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেনের পরিচালনায় 'দ্য কেরালা স্টোরি'। আর সেই ছবিতে অদাহ শর্মার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ছবিকে ঘিরে সমালোচনাও কম হয়নি। বিতর্ক বাড়িয়েছিল এই ছবি (The Kerala Story)। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিপুল আয় করেছিল এই ছবি। এবার ওটিটি দুনিয়ায় মুক্তি পেতে চলেছে 'দ্য কেরালা স্টোরি'। ১৬ ফেব্রুয়ারি থেকেই ওটিটিতে দেখা যাবে এই ছবি, কোন প্ল্যাটফর্মে ? গত বছরই 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এই ছবির ওটিটি মুক্তি প্রসঙ্গে জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'দ্য কেরালা স্টোরি ভীষণই স্পেশাল একটি ছবি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এই ছবি। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গ আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।' এবার সেই অপেক্ষার অবসান। জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকেই জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অদাহ শর্মা অভিনীত এই ছবি।

'আমি বিয়েতে বিশ্বাসী', সাতপাকে বাঁধা পড়তে শেষমেশ তৈরি সুস্মিতা?

 তিনি সবসময়েই থেকেছেন শিরোনামে.. চর্চার কেন্দ্রে। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন... তিনি যখনই প্রকাশ্যে এসেছেন, কেড়ে নিয়েছেন লাইমলাইট। ভীষণ অবলীলায়। বঙ্গকন্যার সৌন্দর্য্যে, ব্যক্তিত্বে চিরকালই মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। আর সেই সঙ্গে.. ব্যক্তিগত জীবনে বারে বারেই একাধিক নামিদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা। দত্তক নিয়েছেন দুই কন্যাকে... তবে এখনও তিনি অবিবাহিত। কিন্তু... এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা সেন (Sushmita Sen) বললেন... 'বিবাহবন্ধনে আমি বিশ্বাস করি। এই সম্পর্ককে সম্মান করি।' সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, 'অনেকেই আমায় বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। অনেকে চান আমি সংসার করি। বিবাহবন্ধনে আমার যে বিশ্বাস নেই এমনটা নয়.. বরং আমি এই সম্পর্ককে সম্মান করি। আমি আমার চারপাশে অনেক সুখী দম্পতিদের দেখেছি। এঁদের মধ্যে অন্যতম হলেন আমার আরিয়া সিরিজের প্রযোজক ও পরিচালক। তবে বিয়ে টিঁকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব আর স্বাধীনতা। আমি ভীষণভাবে স্বাধীনতায় বিশ্বাসী।'

শ্যুটিং শেষে ছেলেমেয়ের সঙ্গে 'কোয়ালিটি টাইম' নতুন মায়ের

নতুন ছবি 'বাবলি' (Babli)-র শ্যুটিংয়ের জন্য শহর ছেড়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও। তবে, বাড়িতে রয়েছে একরত্তিরা... মা শুভশ্রীর তাই মন পড়েছিল বাড়িতেই। দ্বিতীয়বার মা হওয়ার পরে, এই শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী। বাড়িতে ছোট্ট ছেলে ইউভান আর একরত্তি মেয়ে ইয়ালিনি। আর ফেরার পরে, খুদেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী। সকালে সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তার প্রথম দুটিতে শুভশ্রীর কাঁধে বসে রয়েছে ইউভান। দু-হাতে খুদে জড়িয়ে রয়েছে মাকে। শুভশ্রীর চোখে চশমা, নো মেকআপ লুক। তৃতীয় ছবিটি ছোট্ট ইয়ালিনির। এখনও তার ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। ইয়ালিনিকে আড়ালেই রাখতে পছন্দ করছেন তাঁরা। আর তাই, খুদের কেবল দুটি পায়ের ছবিই দিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় নায়িকার এই পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা। 

আরও পড়ুন: Fitness Tips from Tolly Heroines: মাটন-মিষ্টি খেয়েও কীভাবে আকর্ষণীয় চেহারা? টলি নায়িকাদের ফিটনেস-ফান্ডা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget