এক্সপ্লোর

Rajeev Sen on Sushmita Sen: 'আমি অবাক', দিদি সুস্মিতা আর ললিত মোদির সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য রাজীবের

Rajeev Sen on Sushmita Sen-Lalit Modi Issue: আজ সুস্মিতা লিখেছেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি।'

মুম্বই: একের পর এক ট্যুইট, ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্ট আর সেই সমস্ত কিছু মিলিয়ে একেবারে সরগরম সোশ্যাল মিডিয়া। চর্চায় সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির সম্পর্ক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি (Lalit Modi)-র একগুচ্ছ ছবি আর ট্যুইট ঘিরেই শুরু হয় জল্পনা। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।' সেই ট্যুইটের সঙ্গে জোড়া ছিল নতুন পুরনো মিলিয়ে সুস্মিতা ও ললিতের একগুচ্ছ ছবি।

প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিস্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।' 

এই খবর প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সুস্মিতার ভাই রাজীব সেন (Rajiv Sen)। তিনি বলেন, আমি ভীষণ অবাক হয়েছি। আমায় এই বিষয় নিয়ে কোনও বিবৃতি দেওয়ার আগে একবার আমার দিদির সঙ্গে কথা বলতে হবে। তবে ও নিজে মুখে কিছু না বললে, ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে আমি রাজি নই।'

প্রসঙ্গত, বিবাহিত জীবনে সমস্যা হয়েছে রাজীবেরও। স্ত্রী চারুর সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনে সরব নেটদুনিয়া।

আরও পড়ুন: Yash Daasguptaa Update: শুরু শ্যুটিং, বড়পর্দার নায়ক হয়েই বলিউডে পা রাখছেন যশ!

এই দুই ট্যুইটের পর তোলপাড় আর জল্পনার ঢেউয়েও নিশ্চল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কিন্তু এরপরে আজ বিকেলে প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। শেয়ার করে নিলেন ছবিও। তবে সেই ছবিতে ললিত মোদির চিহ্নমাত্র নেই। সেই ছবিতে সুস্মিতাকে ঘিরে রয়েছেন তাঁর দুই মেয়ে। 

সুস্মিতা লিখছেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget