এক্সপ্লোর

Yash Daasguptaa Update: শুরু শ্যুটিং, বড়পর্দার নায়ক হয়েই বলিউডে পা রাখছেন যশ!

Yash Dashgupta Bollywood Debut: ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, যশের বলিউড ডেবিউর গুঞ্জন। শুধু গুঞ্জন নয়, জানা যাচ্ছে, ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে ছবি কিছু অংশের।

কলকাতা: এবার বলিউডে যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) আর তাও একেবারে মুখ্য চরিত্রে! তাঁর কেরিয়ার শুরু হয়েছিল বলিউড থেকেই। কেরিয়ারের শুরুর দিকে মুম্বইতে বালাজী সহ একাধিক প্রথম সারির সংস্থার সঙ্গে কাজ করেছেন যশ। আর এবার বড়পর্দায় বলিউডের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে যশকে!

বলিউড অভিষেক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি যশ। এবিপি লাইভের পক্ষ থেকে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানা। তাঁর বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)।

আরও পড়ুন: Lalit Modi-Sushmita Sen Update: 'মেসেজের উত্তর দিন সুস্মিতা', প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে ললিত মোদির কথোপকথন ভাইরাল

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, যশের বলিউড ডেবিউর গুঞ্জন। শুধু গুঞ্জন নয়, জানা যাচ্ছে, ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে ছবি কিছু অংশের। তবে সেটা ছিল মুম্বইয়ের বাইরে। বাকি অংশের শ্যুটিং হবে মুম্বইতে। দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে পরিচালক-প্রযোজক ও নায়ক নায়িকাদের মধ্যে।

টলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন যশ। জানা যাচ্ছে, যশ ও দিব্যা ছাড়াও এই ছবিতে দেখা যাবে পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri) ও অন্যান্য একাধিক অভিনেতা অভিনেত্রী। এখনও পর্যন্ত এঁদের সঙ্গেই শ্যুটিং শেষ করেছেন যশ, তবে নায়িকার সঙ্গে অভিনয় এখনও বাকি তাঁর। সূত্রের খবর, সেই শ্যুটিং শুরু হবে জুলাইয়ের শেষের দিকে বা অগাস্ট মাসের প্রথমে। তখনই কলকাতা থেকে মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন যশ। 

এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়। যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে। 

বাঙালি এই অভিনেতার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর ঘরানায় এই ছবি পরিবারের গল্প বলবে এমনটা ধরে নেওয়াই যায়। এখন অপেক্ষা কেবল যশের বলিউড সফরের সাক্ষী হওয়ার।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget