এক্সপ্লোর

Documentary 'Naren': এবার তথ্যচিত্রে স্বামীজির জীবন দর্শন, মুক্তি পেল ৫ পর্বের 'নরেন'

'Naren': তথ্য়চিত্র নির্মাণের আগে, রীতিমতো গবেষণা করেছেন তিনি। সাহায্য় পেয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের থেকেও।

সত্য়জিৎ বৈদ্য়, কলকাতা: মুক্তি পেল স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জীবন-দর্শনের ওপর তৈরি তথ্য়চিত্র (Documentary) 'নরেন' (Naren)। তাঁর বাণী, জীবন-বোধ যাতে তরুণ সমাজকে আরও উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, সেই লক্ষ্য়েই এই তথ্যচিত্র বানিয়েছেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত (Abhijit Dasgupta)। ইউটিউবেও দেখা যাবে ৫ পর্বের এই 'ডকু-ড্রামা'। 

প্রকাশিত তথ্য়চিত্র 'নরেন'

স্বামীজির বাণী, তাঁর জীবন বোধ, দর্শন এবার উঠে এল তথ্য়চিত্রের পর্দায়। অভিজিৎ দাশগুপ্তর পরিচালনায় প্রকাশিত হল ডকু-ড্রামা 'নরেন'। বর্তমান প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দকে আরও বেশি করে পৌঁছে দেওয়া, তাঁর বাণী-দর্শন তরুণ সমাজের মনে যাতে আরও বেশি প্রভাব ফেলে, সহজেই সাধারণ মানুষের মনে দাগ কাটে, সেই উদ্দেশ্য়েই মূলত এই ডকু-ড্রামাটি নির্মাণ করেছেন পরিচালক।

পরিচালক অভিজিৎ দাশগুপ্তের কথায়, 'আমি বছর তিনেক srfti-এ ডিন ছিলাম। ডিন হিসেবে অনেক ছাত্রকে প্রশ্ন করেছি স্বামী বিবেকানন্দ কে? সবার উত্তর, 'উনি মঙ্ক ছিলেন। আর তিনি শিকাগোতে গিয়েছিলেন'। এর বেশি কেউ জানে না। এটা যখন আমার মাথায় ঢুকল, বুঝলাম এটা আমাদের ব্যর্থতা, ওদের দোষ না। আমরা ওদের কাছে সঠিকটা পৌঁছে দিতে পারিনি। সেই জন্য আরও আমার এই প্রচেষ্টা।'

তথ্য়চিত্র নির্মাণের আগে, রীতিমতো গবেষণা করেছেন তিনি। সাহায্য় পেয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের থেকেও।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, 'স্বামীজির ধারণাগুলি তরুণ প্রজন্মের কাছে প্রচার করার আদর্শ পদ্ধতি এরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। এটা একেবারে সঠিক পদ্ধতি। আমি এর প্রশংসা করি। আজকের সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের কাছে খুব প্রাসঙ্গিক। ভারতের প্রথম সারির অন্যতম অভিনেত্রী কঙ্গনা রানাউত, একসময় আমাকে বলেন, তিনি একবার ডিপ্রেশনে পড়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দের লেখা পড়ার পর তিনি নতুন জীবনযাপন করা শুরু করেন। তিনি আজ যা, তা বিবেকানন্দের জন্যই।'

বিজ্ঞানের অগ্রগতি, টাইম মেশিন থেকে ইসরোর প্রসঙ্গ, একাধিক বিষয় উঠে এসেছে এই তথ্য়চিত্রে। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন হর্ষ নেওটিয়া। প্রযোজক ও শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়ার কথায়, 'আমার মনে হয় ওঁদের কাছে যদি এই কাজ পৌঁছয়, তাহলে ওঁরা উৎসাহিত হবেন। বিবেকানন্দর কাজগুলো তাহলে আরও গভীরভাবে ওঁরা পড়বে। এবং আমার বিশ্বাস ওঁরা স্বামীজির কাজ নিয়ে পড়লে অনুপ্রাণিত না হয়ে থাকতে পারবেন না।'

আরও পড়ুন: Kalkokkho Re-Release: কয়েকদিনেই ছবি সরিয়ে দিয়েছিলেন প্রেক্ষাগৃহ মালিকেরা, জাতীয় পুরস্কার পাওয়া সেই 'কালকক্ষ' ফিরছে পর্দায়

মোট ৫টি পর্বের এই তথ্যচিত্রের মিউজিক রিলিজ হয়েছে অনলাইন প্ল্য়াটফর্মে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রূপম ইসলাম। আন্তর্জাতিক ক্ষেত্রে ২৬টি পুরস্কার পেয়েছে এই তথ্য়চিত্র। এবার থেকে ইউটিউবে দেখা যাবে ডকুমেন্টারি নরেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget