এক্সপ্লোর

'Nikhoj': নতুন ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী, কবে মুক্তি পাবে 'নিখোঁজ'?

New Web Series: পোস্টারে দেখা যাচ্ছে ফর্ম্যাল পোশাকে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে টেবিলের ওপর একটি ফোন, একটা গ্লোব ও একটা নেমপ্লেট রাখা।

কলকাতা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে (OTT Platform Hoichoi) আসছে নতুন ওয়েব সিরিজ (Web Series)। নাম ও মুক্তির তারিখ ঘোষণা হল মঙ্গলবার। প্রকাশ্যে এল পোস্টারও। 'নিখোঁজ'  (Nikhoj) মুক্তি পাচ্ছে কবে?

আসছে 'নিখোঁজ', প্রকাশ্যে পোস্টার

নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। আগামী ১১ অগাস্ট থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও টোটা রায় চৌধুরীকে (Tota Roy Chowdhury)। 

পোস্টারে দেখা যাচ্ছে ফর্ম্যাল পোশাকে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে টেবিলের ওপর একটি ফোন, একটা গ্লোব ও একটা নেমপ্লেট রাখা। নাম লেখা ডিসিপি বৃন্দা বসু। অর্থাৎ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। পিছনে দেখা যাচ্ছে টোটাকে। সিরিজের পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। 

এদিন ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করা হয় 'হইচই টিভি'র অফিসিয়াল হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়, 'কী হয় যখন রহস্য হয়ে ওঠে পার্সোনাল? এক মায়ের নিজের মেয়েকে খোঁজার পালা শুরু হতে চলেছে খুব শিগগিরি।' অর্থাৎ বলাই বাহুল্য পুলিশ অফিসারের চরিত্রের সঙ্গে স্বস্তিকাকে দেখা যাবে মায়ের চরিত্রেও। তাঁর মেয়েকে খোঁজার লড়াইয়ের গল্প বলবে 'নিখোঁজ'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ারের পর অনুরাগীদের উত্তেজনা নজরে পড়ে কমেন্ট বক্সে। এক অনুরাগী লেখেন, 'আপনাকে নতুন চরিত্রে দেখতে অত্যন্ত আগ্রহী। শুভেচ্ছা।' অপর একজন লেখেন, 'আরও এক দুর্দান্ত কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়'। অপর একজন লেখেন, 'স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়ের জন্য অপেক্ষায়। যাই হোক... সবসময়েই আলাদা। ওঁর অভিনয় এবং সংলাপ বলা অত্যন্ত ভাল লাগে। অবশেষে।'

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

প্রসঙ্গত ৩০ জুন মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অপর ছবি 'শিবপুর'। অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় এই ছবির পরই তাঁর পরের কাজেও সই করেছেন অভিনেত্রী। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে 'দুর্গাপুর জংশন'। সেই ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন তিনি। দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। 

অন্যদিকে, টোটা রায় চৌধুরীকে দেখা যাবে বলিউডে কর্ণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget