এক্সপ্লোর

Swastika Mukherjee: দ্বিতীয় সপ্তাহে মাত্র ৪টি প্রেক্ষাগৃহে 'শ্রীমতী', সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ স্বস্তিকার

Swastika Mukherjee on Social Media: পোস্টে স্পষ্ট নাম করেই প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর বিরুদ্ধে তোপ দেগেছেন 'শ্রীমতী' স্বস্তিকা। এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব তাঁদের।

কলকাতা: গত শুক্রবার অর্থাৎ ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত অর্জুন দত্তের ছবি 'শ্রীমতী' (Shrimati)। নারীকেন্দ্রিক এই ছবি নিয়ে উৎসাহিত ছিলেন দর্শকেরা। প্রথম সপ্তাহে বেশ ভালই সাড়া ফেলেছে 'শ্রীমতী'। কিন্তু তারপরেও বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে এই ছবিকে। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেত্রীর। নাম করেই ক্ষোভ উগড়ে দিলেন বাংলা ছবির এক প্রথম সারির প্রযোজনা সংস্থার (Production House) বিরুদ্ধে।

ক্ষুব্ধ স্বস্তিকা

শুক্রবার দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে 'শ্রীমতী'। আর সেইদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল। 2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবেনা। আমাদের distributor SVF। তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।' (অপরিবর্তিত)

 

এদিন পোস্টে স্পষ্ট নাম করেই প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর বিরুদ্ধে তোপ দেগেছেন 'শ্রীমতী' স্বস্তিকা। অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী' ছবির প্রযোজনা 'কে এস এস এন্টারটেনমেন্ট'-এর তবে তাদের ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছেন SVF। অন্যদিকে, এই সপ্তাহে, ১৫ জুলাই মুক্তি পেয়েছে 'এসভিএফ'-এর নিজস্ব ছবি 'কুলের আচার'। নাম না করলেও সেই ছবির জন্যই যে প্রেক্ষাগৃহে কমিয়ে দেওয়া হচ্ছে 'শ্রীমতী'র শো, তা স্পষ্ট অভিনেত্রীর বক্তব্যে। অভিনেত্রীর দাবি, প্রযোজনা সংস্থা নিজেদের প্রযোজিত ছবিকে বেশি সময় দেওয়ার জন্য 'শ্রীমতী'কে এমন শো-টাইম দিয়েছে যাতে মানুষ হলে যেতেই না পারেন। 

অভিনেত্রীর এই কথা সমর্থন করে তাঁর পোস্ট শেয়ার করেছেন পরিচালক অর্জুন দত্তও। তিনি লেখেন, 'সিনেমা মানুষকে একত্রিত করে এবং আমরা প্রতিটি চলচ্চিত্রের মাধ্যমে তাইই করতে চাই। একটি ছবি দর্শকদের মধ্যে বেড়ে উঠতে সময় নেয় এবং 'শ্রীমতী' যখন তা করতে শুরু করল, তখন আমরা দর্শকদের সঙ্গে সংযোগ করার সুযোগ হারিয়ে ফেললাম। আমার আন্তরিক অনুরোধ, একে অপরকে একটি ইন্ডাস্ট্রি হিসাবে বেড়ে উঠতে এবং হৃদয় থেকে গল্প বলার জন্য সাহায্য এবং সমর্থন করুন এবং আমি আমার দল, আমার সমসাময়িক, আমার সমবয়সীদের এবং সমগ্র ইন্ডাস্ট্রির হয়ে এই কথা বলছি।'

আরও পড়ুন: Yash Daasguptaa Update: শুরু শ্যুটিং, বড়পর্দার নায়ক হয়েই বলিউডে পা রাখছেন যশ!

প্রসঙ্গত, ১৫ জুলাই অর্থাৎ গতকাল মুক্তিপ্রাপ্ত 'কুলের আচার' ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার প্রথমবার জুটি বাঁধলেন।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget