এক্সপ্লোর

Swastika Mukherjee: একজনের সঙ্গে খারাপ করলে কেউ তার সঙ্গে কাজ করবে না, টলিউডে এই ঐক্য নেই: স্বস্তিকা

Swastika Mukherjee News: ছবিতে স্বস্তিকার মুখে শিরদাঁড়া বিক্রির কথা শোনা গিয়েছে। টলিউডে বেশি কাজ পেতে গেলে কি শিরদাঁড়া বিক্রি করতে হয়?

কলকাতা: আরজি কর আন্দোলনের সময় তিনি একেবারে প্রথমের সারিতে ছিলেন। টলিউডের আভ্যন্তরীণ বিষয় থেকে শুরু করে সমসাময়িক সমস্ত বিষয়েই নিজের মনের কথা স্পষ্টভাবেই বলতে পারেন তিনি। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'দুর্গাপুর জংশন'। আর তার আগে এসেই টলিউডে কাজের পরিস্থিতি ও পরিবেশ নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। 

ছবিতে স্বস্তিকার মুখে শিরদাঁড়া বিক্রির কথা শোনা গিয়েছে। টলিউডে বেশি কাজ পেতে গেলে কি শিরদাঁড়া বিক্রি করতে হয়? স্বস্তিকা বলছেন, 'শিরদাঁড়া হয়তো বিক্রি করতে হয় না, তবে আপস করতে হয়। শারীরিক ভাবে আপোষ করার মতো পরিস্থিতি এখন অনেক অনেক কমে গিয়েছে। 'মি টু'-র পরে মেয়েরাও সচেতন হয়েছেন আরো। টলিউডে এই নিয়ে অনেক কাজ হচ্ছে। এমন ঘটনা তো এখনও অনেক শোনা যায় যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রেম করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তবে যে সমস্ত পুরুষ মানুষেরা এটা করছে, সেটা যেমন অন্যায়, এত তাড়াতাড়ি কথাগুলোকে বিশ্বাস করে ফেলাটাও বোকামো। আমায় যদি কেউ বলেন, ওমুকের অফিসে যা, ও তোকে একটা বড় ব্রেক দেবে। আমি কিছু না জেনে শুনেই কি তাঁর অফিসে চলে যাব?  মেয়ে হিসেবে সবটা জানা তো আমার নিজের প্রতি নিজের কর্তব্য। আমায় যদি নিজের নিরাপত্তা রক্ষা করতে হয়, আমাকেও তো সতর্ক থাকতে হবে। বুঝতে হবে আমি মোহে তলিয়ে যাব নাকি আমার নিরাপত্তাকে গুরুত্ব দেব?'

টলিউডেও একটা সময় 'মিটু'-র অভিযোগ উঠেছিল। এক পরিচালকের কাজ সাময়িকভাবে বন্ধ ও করে দেওয়া হয়েছিল। তবে আবার তিনি কাজে ফিরেছেন। টলিউডে আদৌ কি কিছু বদলেছে? স্বস্তিকা বলছেন, 'টলিউডে একে অপরের ওপর সংবেদনশীলতা, কেউ একজন মেয়ের সঙ্গে খারাপ করলে কোনও মেয়েরই তাঁর সঙ্গে কাজ করতে না চাওয়া, এই বিষয়গুলো নেই। যদি হত, তাহলে যে প্রযোজকরা মানুষকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, চার-পাঁচ বছর পরে সেই প্রযোজকের সঙ্গে হইহই করে গিয়ে কাজ করছে, ছবি তুলছে। একজনের সঙ্গে খারাপ করেছে বলে আমরা কেউ এর সঙ্গে কাজ করব না, এই একতা যদি না থআকে, তাহলে এটাই হবে। আমরা ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে, যা হয়ে চলেছে, তাই হবে।'     

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget