এক্সপ্লোর

Tamannaah-Vijay: 'ভালবাসা শর্তহীন', আগেই বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন তমন্না

Tamannaah Bhatia and Vijay Varma: তমন্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভালবাসা ও সম্পর্ক সবাই গুলিয়ে ফেলেন'

কলকাতা: তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ভীষণই আহত হয়েছেন তাঁদের এই সম্পর্কের ভাঙনের খবর পেয়ে। শোনা যাচ্ছে, বিবাহ নিয়েই নাকি শুরু হয়েছিল তাঁদের সমস্যা। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত। তবে আগেই কি এই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। সদ্য ভাইরাল হয়েছে তাঁর দেওয়া একটি সাক্ষাৎকার। আর সেখানেই তমন্না কথা বলেছেন ভালবাসা ও সম্পর্ক নিয়ে। 

তমন্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভালবাসা ও সম্পর্ক সবাই গুলিয়ে ফেলেন। এটা আমি কেবল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বলছি না। বন্ধুদের ক্ষেত্রেও এটা একই রকমভাবে প্রযোজ্য।' তমন্নার মতে, ভালবাসা শর্তহীন হয়। যখনই ভালবাসায় কোনও শর্ত আসে, তখনই ভালবাসা চলে যায়। তমন্নার কথায়, 'ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়। দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে, তখনই ভালবাসা শুধুই দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়।'

প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তমন্নার সঙ্গে মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।

ইতিমধ্যেই বিজয়ের সঙ্গে সমাজমাধ্যম থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন তমন্না। এর আগেও কখনও বিরাট কোহলি, কখনও আবার পাক খেলোয়াড় আব্দুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তমন্না। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয় তমন্না। হামেশাই হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তাঁরা। একে অপরের সঙ্গে ফটোশ্যুটও করিয়েছেন কত। বিজয়ের প্রোফাইলে এখনও সেই ফটোশ্যুটের অল্পবিস্তর কিছু নমুনা থাকলেও তমন্না তাঁর প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সব।

আরও পড়ুন: Rituparna Sengupta: আমি স্বাধীনভাবে কাজ করছি বলে অনেকের অনেক সমস্যা হয়: ঋতুপর্ণা সেনগুপ্ত

      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget