এক্সপ্লোর

Tamannaah Bhatia: শো করার জন্য, প্রত্যেক মিনিটে মোটা টাকা নিচ্ছেন তমন্না ভাটিয়া! কত টাকা পারিশ্রমিক অভিনেত্রীর?

Tamannaah Bhatia News: সদ্যই বর্ষবরণের রাতে, গোয়ায় একটি অনুষ্ঠান করেছিলেন তমন্না ভাটিয়া। গোয়ার সমুদ্রসৈকতে একটি নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ষবরণে ৬ মিনিটে ৬ কোটি টাকা পারিশ্রমিক তমন্না ভাটিয়ার
  • বর্ষবরণের রাতে গোয়ায় সমুদ্র সৈকতে নাচে মাতেন তিনি
  • বিরাট কোহলি ও আবদুল রজ্জাকের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন
  • ব্যক্তিগত জীবনে ঝড় এলেও পেশাগত সাফল্য পেয়েছেন তিনি

কলকাতা: ২০২৫ সাল যেন রোলার কোস্টার রাইডের মতোই গিয়েছে অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। একদিকে একের পর এক সাফল্য পেয়েছিলেন তিনি, তবে ব্যক্তিগত জীবনে ঝড় গিয়েছে তাঁর। অভিনেতা বিজয় বর্মার (Vijay Varma) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই প্রেম ভেঙে যায় এই, ২০২৫ সালেই। তবে চলতি বছর, একের পর এক কাজ রয়েছে তমন্নার হাতে। সেই কারণেই কি অভিনেত্রীর স্টেজ শো-এর পারফর্মম্যান্স আকাশছোঁয়া? 

সদ্যই বর্ষবরণের রাতে, গোয়ায় একটি অনুষ্ঠান করেছিলেন তমন্না ভাটিয়া। গোয়ার সমুদ্রসৈকতে একটি নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে কেবল তমন্না নয়, সোনম বাজওয়া, ডিজে চেতস সহ একাধিক শিল্পীর অনুষ্ঠানও ছিল। তবে তমন্না মঞ্চে উঠতেই যেন বদলে যায় গোটা মঞ্চের ছবিটা। প্রত্যেকেই উত্তেজিত হয়ে ওঠে, তমন্নার নাম ধরে চিৎকার করতে থাকে সবাই। নীল মুক্তো বসানো পোশাকে মঞ্চে ঝলমলিয়ে ওঠেন তমন্না। জানা যাচ্ছে, বর্ষবরণের সেই রাতের অনুষ্ঠানের জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেন তমন্না। ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা! বলিউডের কোনও অভিনেতা অভিনেত্রীই একটি স্টেজ শো করার জন্য এত টাকা পান না। সেই কারণে মনে করা হচ্ছে, তমন্নাই এই মুহূর্তে স্টেড শো করার জন্য, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তমন্নাই।

বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না?

একটা সময়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল বিরাট কোহলি (Virat Kohli) আর তমন্নার ছবি। সেই থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে বিরাটের সঙ্গে নাকি প্রেম করছেন তমন্না। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না জানান, প্রেম করা তো দূর অস্ত, বিরাট কোহলির সঙ্গে তাঁর দেখাই হয়েছে মাত্র ১ বার। একটি বিজ্ঞাপনী শ্যুটে। তারপরে বিরাটের সঙ্গে  আর কখনও মুখোমুখি দেখা হয়নি তমন্নার। ফলে প্রেম করার জল্পনা একেবারেই ভিত্তিহীন। 

আবদুল রজ্জাকের সঙ্গে বিবাহের গুঞ্জন

একা বিরাট কোহলি নন, তমন্নার নাম জড়িয়েছিল আবদুল রজ্জাকের সঙ্গেও। শোনা গিয়েছিল, তাঁদের প্রেম নাকি এতটাই গভীর ছিল যে গোপনে বিয়ে পর্যন্ত সেরেছিলেন তাঁরা। একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল আবদুল রজ্জাক ও তমন্নাকে। এই বিষয় নিয়ে তমন্না বলেন, 'নেটদুনিয়া একটা ভীষণ মজার জায়গা। এখানে কোনও মানুষের সঙ্গে কোনও মানুষের সম্পর্ক না থাকলেও, কীভাবে এরা ২ জন মানুষকে জুড়ে দিতে পারেন?' এরপরে তিনি ক্যামেরার দিতে হাত জোড় করে বলেন, 'আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনি বিবাহিত এবং আপনার ২ -৩ জন সন্তান রয়েছে। আমি সত্যিই জানি না আপনার জীবন কেমন?' তমন্না আরও বলে, এই ধরনের ভিত্তিহীন গুঞ্জন মেনে নিতে ভীষণ কষ্ট হয়। তবে কিছু করার নেই। মানুষের চাহিদাকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget