এক্সপ্লোর

Tamannaah Bhatia: জন আব্রাহামের সঙ্গে অ্যাকশন-ড্রামায় এবার তমান্না ভাটিয়া, রাজস্থানে শুরু শুটিং

John Abraham: নিখিল আডবাণীর ছবি 'বেদা'-র শুটিং শুরু হয়েছে ইতিমধ্য়েই।

কলকাতা: নিখিল আডবাণীর ছবি 'বেদা'-র শুটিং শুরু হয়েছে ইতিমধ্য়েই। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। রাজস্থানের বুকে চলছে ছবির শ্য়ুটিং। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, এই ছবিতে দেখা মিলতে চলেছে অভিনেত্রী তমান্না ভাটিয়ারও (Tamannaah Bhatia)। পরিচালক নিজেই ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্য়মে প্রকাশ্য়ে এনেছেন এই খবর। 

আরও পড়ুন...

বাড়ছে কনঞ্জাকটিভাইটিস, এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, কী করবেন, কী করবেন না

এই ছবি প্রসঙ্গে তমান্না জানিয়েছেন,'নিখিল যেভাবে গল্প বলে, তা সবসময় প্রশংসার যোগ্য়। তাঁর গল্প বলার দক্ষতা ও নৈপুণ্য়তা অন্য় পরিচালকদের থেকে তাঁকে আলাদা করে দেয়। আমরা প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছি। এমন সুযোগ পেয়ে আমি যথেষ্ট উচ্ছ্বসিত। পাশাপাশি এই ছবিতে আমার চরিত্র নিয়েও আমি বেশ আশাবাদী।'

অন্য়দিকে, পরিচালক নিখিল আডবাণী জানিয়েছেন,'তমান্না পর্দায় থাকলে ছবিতে আলাদা চমক আসে। তাঁর অভিনয় দক্ষতার কারণেই এই ছবির অফার নিয়ে আমি ওঁর কাছে যাই, ওঁর সঙ্গে কাজ করার জন্য় আমি ও আমার ছবির টিম রীতিমত মুখিয়ে আছে।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-তে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ভার্মা ও তমন্না ভাটিয়াকে। টিনসেন টাউনে কান পাতলেই শোনা যায় এই ডুয়োর প্রেমের গুঞ্জনও। 

উল্লেখ্য়, সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'সবকিছু'। এরপর নায়িকা বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'

সেই সাক্ষাৎকারে বিয়ে নিয়েও মুখ খোলেন তমন্না। তিনি বলেন, 'বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। যখন আপনি একজন মানুষকে পছন্দ করছেন, সেই সঙ্গে সঙ্গে, তাঁর পরিবারটাকেও পছন্দ করছেন, ভালবাসছেন। যে পরিবারে একটা মানুষ জন্মায়, বড় হয়, তার ওপর তার কোনও হাত থাকে না। কিন্তু যখন সে তার জীবনসঙ্গীকে পছন্দ করতে যায়.. সেটার ওপর তার অধিকার আছে। আর তাই, জীবনসঙ্গীকে পছন্দ করা আর পরিবারকে পছন্দ করা সমান।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget