এক্সপ্লোর

দর্শক টাকা দেয় তাই নায়িকাদের পোশাক খুলতে হবে; মন্তব্যকারী পরিচালকের ওপর ক্ষিপ্ত দক্ষিণী নায়িকারা, ক্ষমা চাইলেন পরিচালক

চেন্নাই: দর্শক পয়সা দিচ্ছে নায়কদের ফাইট আর নায়িকাদের গ্ল্যামার দেখতে। পরিচালক হিসেবে তিনি কখনওই চাইবেন না, তাঁর নায়িকারা শাড়ি পরে ঢেকেঢুকে আসুন। এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন তামিল ছবির পরিচালক সুরজ। তমান্না ভাটিয়া, নয়নতারার মত নায়িকারা এই মন্তব্যের প্রতিবাদ করায় তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তামিল ছবি ‘কাঠথি সান্দাই’-এর প্রমোশনাল ইন্টারভিউ দিতে গিয়ে পরিচালক সুরজ বলেন, দর্শক যখন টাকা দিয়ে সিনেমা হলে আসছে, তখন তারা তো নায়িকা তমান্নাকে গ্ল্যামারাসই দেখতে চাইবে। যে কোনও বাণিজ্যিক ছবিতেই গ্ল্যামার থাকা উচিত। দর্শক তো পয়সা দেয় নায়কের ফাইট আর নায়িকার গ্ল্যামার দেখতে। যে সব নায়িকা নাম করেছেন, তাঁরা সকলে এই গ্ল্যামার দেখিয়েই বড় হয়েছেন। এতেই না থেমে তিনি আরও বলেন, যখনই তাঁর ছবির কস্ট্যুম ডিজাইনার নায়িকার হাঁটুঝুল পোশাকের কথা বলেন, তিনি তা আরও ছোট করার নির্দেশ দেন। যদি নায়িকা তাতে রেগে যান, তিনি বলেন, দর্শক কিন্তু অকারণে এত টাকা দিচ্ছে না। স্বাভাবিকভাবেই সুরজের মন্তব্যের এই ভিডিও ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ‘কাঠথি সান্দাই’-এর নায়িকা তমান্না ভাটিয়া টুইটারে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। বলেন, এমন কথা বলার জন্য সুরজকে শুধু তাঁর কাছে নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মহিলার কাছে ক্ষমা চাইতে হবে। তাঁরা শিল্পী, তাঁদের কাজ দর্শককে আনন্দ দেওয়া, কোনওভাবেই তাঁদের পণ্য করার চেষ্টা উচিত নয়। আর এক দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও এসে দাঁড়ান তমান্নার পাশে। প্রশ্ন করেন, ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল মানুষ হয়ে কীভাবে সুরজ এমন মন্তব্য করতে পারলেন। তিনি কি নায়িকাদের ‘স্ট্রিপার’ বলে মনে করেন, যে শুধুমাত্র টাকা দেওয়া হয়েছে বলেই তাঁরা জামাকাপড় খুলে ফেলতে তৈরি। নিজের বাড়ির কর্মরত মহিলাদের সম্পর্কে তিনি কি এমন মন্তব্য করতে পারবেন। তাঁর কথায়, নায়িকারা স্বল্প পোশাক পরেন শুধু চিত্রনাট্যের প্রয়োজনে, নিজে স্বচ্ছন্দ বোধ করলে। নায়িকারা টাকা নিয়েছে বলে তাদের পোশাক খুলতে হবে মন্তব্য করে সুরজ নতুন প্রজন্মকে বার্তা দিচ্ছেন, ছবির জগতে শুধু এইসবই হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের তীব্র সমালোচনার পর শেষমেষ বিবৃতি জারি করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন সুরজ। জানান, তিনি দুঃখিত ও তমান্না সহ ইন্ডাস্ট্রির সব নায়িকার কাছে ক্ষমা চাইছেন তিনি। কাউকে খারাপভাবে দেখিয়ে তাঁদের ভাবাবেগকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget