এক্সপ্লোর

Vijay cycles to vote: ভোট দিতে সাইকেলে সওয়ার হলেন সুপারস্টার অভিনেতা!

উৎসবের নাম নির্বাচন। ভোটকেন্দ্রে যেতে বাইসাইকেলে সওয়ার তামিল সুপারস্টার বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। 

নয়াদিল্লি: উৎসবের নাম নির্বাচন। ভোটকেন্দ্রে যেতে বাইসাইকেলে সওয়ার তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। রাস্তা দিয়ে একেবারে সাদামাটা মানুষের মতই সাইকেল চালিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন তিনি। ভোট দিয়ে আঙুলে কালি লাগিয়ে শেয়ার  করলেন সেই ছবিও। 

সোশ্যাল মিডিয়ায় বিজয়ের এই ছবিটি ভাইরাল হওয়ার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অনেকেই বলেন, পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই বিজয়ের এই অভিনব প্রতিবাদ। অনেকে আবার অভিনেতার সাইকেল চালানোর ভিডিও দেখে উচ্ছসিত। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি খোদ অভিনেতা। তবে জানানো হয়েছে, ভোটকেন্দ্রটি ছিল অভিনেতার বাড়ির একদম পাশেই। বাড়ির পিছনের রাস্তা সরু হওয়ার জন্যই সাইকেলে সওয়ার হয়েছিলেন অভিনেতা। 

নীলাংগরাই বুথে নিজের ভোট দেন অভিনেতা। ভোট দেওয়ার সময় সতর্ক ছিলেন করোনা বিধি নিয়েও। সবসময় তাঁর মুখে ছিল মাস্ক। হালকা সবুজ টি শার্ট ও ডেনিমে অভিনেতাকে দারুণ দেখাচ্ছিল। 

আজ, মঙ্গলবার গোটা দিন জুড়েই তামিলনাড়ুর ২৩৪ আসনে ভোটগ্রহণ পর্ব চলল। দক্ষিণের এই রাজ্যে এক দফাতেই সম্পন্ন হল বিধানসভা ভোট। এদিন ভোট পর্ব শুরু হতেই অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসানও দুই মেয়ে শ্রুতি ও আকাঙ্খাকে নিয়ে সকাল সকাল ভোট দেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তামিল সুপারস্টার রজনীকান্তও।

আজ তামিলনাড়ুর ২৩৪টি আসনে নির্বাচন সম্পন্ন হল। জয়ললিতা না থাকলেও এবারের ভোটেও 'আম্মার ' আদর্শ সামনে রেখেই ভোটপ্রচারে নেমেছিল এআইএডিএমকে দল। এবারের নির্বাচনে এআইএডিএমকে দল ১৯১টি আসন থেকে এবং জোট সঙ্গী বিজেপি লড়াই করছে ২০টি আসন থেকে। অন্যদিকে, ডিএমকে লড়ছে ১৮৮ টি আসন থেকে এবং জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৫টি আসন থেকে।  ১০৫টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন।

অন্যদিকে এদিন ভোটার তালিকায় শশীকলার নাম না থাকা নিয়েও তুঙ্গে ওঠে রাজনৈতিক বিতর্ক। পুরো ঘটনায় চরম ক্ষুব্ধ শশীকলার অনুগামীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget