এক্সপ্লোর

Tara Sutaria: রণবীর কপূরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অকপট তারা সুতারিয়া

কপূর পরিবারের একাধিক অনুষ্ঠানে তাই দেখাও যায় তাঁকে। সম্প্রতি আদর জৈনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নানা কথা বললেন তারা।

মুম্বই: কর্ণ জোহরের ছবি দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া (Tara Sutaria)। বলিউডের বাইরের পরিবার থেকে আসলেও একের পর এক বিগ বাজেট ছবিতে অভিনয় করছেন তিনি। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' দিয়ে শুরুটা করেছেন। আর শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে মোহিত সুরির 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। সম্পর্কেও তিনি রয়েছেন নামকরা পরিবারের সঙ্গে। বর্তমানে রণবীর কপূরের তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। কপূর পরিবারের একাধিক অনুষ্ঠানে তাই দেখাও যায় তাঁকে। সম্প্রতি আদর (Adar Jain) জৈনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নানা কথা বললেন তারা।

আদর জৈনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তারা সুতারিয়া-

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা সুতারিয়া বলেন, 'আমরা ভালোবাসায় থাকতে চাই আর ভালোবাসা দিতে চাই। তাই এটা বলা একেবারেই সঠিক নয় যে, একজন আর একজনকে ভালোবাসে না বা একজনের আর একজনের প্রতি কোনও আবেগ নেই। আমি মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারি। আমার মনে হয় আমরা দুজনেই (তিনি ও আদর জৈন) একই প্রকৃতির মানুষ। আর এটাই আমাদের মধ্যে সম্পর্কের মূল রহস্য। এভাবেই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হই।'

আরও পড়ুন - Laal Singh Chaddha: অস্কারের অফিশিয়াল পেজে বিশেষভাবে সম্মান জানান হল 'লাল সিং চাড্ডা'কে

আদর জৈনের সঙ্গে সম্পর্ক এবং প্রেমিকের পরিবারের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক, সে প্রসঙ্গেও বিস্তারিত বলেন তারা সুতারিয়া। বলেন, 'ওর (আদর জৈন) পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যদের নানা সময়ে মনে করে। তাঁদের সকলের মধ্যেই সম্পর্ক মধুর। পার্সি পরিবারের মধ্যে যেমন সম্পর্ক থাকে, একেবারে তেমনই। পার্সি পরিবারের মতো পঞ্জাবী পরিবারেও এমন ঘনিষ্ঠতা দেখা যায়। এই সম্পর্ক অসাধারণ। আমি ওঁদের প্রত্যেরকে সম্মান করি, ভালোবাসি খুব। আমার কাছে ওরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

'এক ভিলেন রিটার্নস' মুক্তির পর বিশেষ চমক দেন আদর-

তারা সুতারিয়া জানালেন, 'এক ভিলেন রিটার্নস' মুক্তির পর আদর জৈন তাঁকে বিশেষ চমক দেন। তিনি বলেন, 'যখন কেউ প্রথমবার কারও সঙ্গে দেখা করে, তখন সেটাই বড় চমক থাকে। আর জীবনের বিশেষ মানুষটা যখন এক কাপ চা বানিয়েও দেয়, সেটাও বড় পাওয়া। আর 'এক ভিলেন রিটার্নস' মুক্তি পাওয়ার পর বিশেষ চমক ছিল হাতে লেখা একটা চিঠি। এরকম অনেক অনেক বিশেষ মুহূর্ত রয়েছে আমাদের।'

প্রসঙ্গত, বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তারা সুতারিয়া। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু', 'তড়প' কিংবা 'এক ভিলেন রিটার্নস', পারফরম্যান্সের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি আবার গানেও দারুণ পারদর্শী তারা সুতারিয়া। বলিউডের বেশ কিছু ছবিতে তাঁর গানের গলাও শোনা গিয়েছে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget