এক্সপ্লোর

Tarun Majumdar Death: শহর ছেড়ে উত্তম-সমিতদের দেশে পাড়ি তরুণ মজুমদারের, ফিরে দেখুন প্রিয় পরিচালকের ফ্রেমটা

Tarun Majumdar Death : শহর ছেড়ে চিরতরে উত্তম-সমিত ভঞ্জের দেশে পাড়ি দিলেন তরুণ মজুমদার।

কলকাতাঃ শহর ছেড়ে চিরতরে উত্তম-সমিত ভঞ্জের দেশে পাড়ি দিলেন তরুণ মজুমদার (Tarun Mazumdar)। নেই কোনও আর 'চাওয়া-পাওয়া', শুধুই এশহরের হৃদয়ের গভীরে রয়ে গেলেন বাঙালির প্রথম 'ভালোবাসা ভালোবাসা'-র পরিচালক (Film Maker)। 

মহানায়ক ও মহানায়িকাকে ফ্রেমবন্দি করলেন তরুণ মজুমদার

সাল ১৯৫৯। তখন কলকাতার দোতালা বাসের ছড়াছড়ি। কালো অ্যাম্বাসেডর থেকে মাঝেসাঝে নেমে আসতে দেখা যায় কালো মোটা ফ্রেমের স্টাইলিশ চশমা পরা বাবুদেরকে। ট্রামের জানলা সিটে তখন ময়দানের তাজা হাওয়া। সাদা ধুতি পরা, ব্যাকব্রাশ করা চুলে অফিস পাড়া তখন যেমন ব্যস্ত, তেমন স্মার্ট। আর ঠিক তেমন একটা সময়ে মহানায়ক ও মহানায়িকাকে ফ্রেমবন্দি করলেন তরুণ মজুমদার। ১৯৫৯ সালেই উত্তম-সূচিত্রা জুটিকে নিয়ে বানালেন 'চাওয়া-পাওয়া'। এদিকে তখনও ঘুমের দেশে মুরগী বিক্রেতার  প্রেমিকা ( 'ভালোবাসা ভালোবাসা' ছবিতে তাপস পাল)। আজ্ঞে হ্যাঁ। 'চাওয়া-পাওয়া' ছবির মুক্তির ঠিক দুই বছর পরেই এ শহরে জন্ম নিলেন 'ভালোবাসা ভালোবাসা'-র নায়িকা দেবশ্রী রায়। ১৯৮৫ সালে এই ছবি বানিয়ে বাঙালির হৃদয় ছুঁয়ে ফেললেন তরুণ মজুমদার। চলুন এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক।

বাঙালি সিনেমা হলে বারবার ফিরেছে, তরুণ মজুমদারের ছবি দেখবে বলে

 ১৯৫৯ থেকে ১৯৮৫ সালের মাঝের সময়টায় বাঙালি সিনেমা হলে বারবার ফিরেছে, তরুণ মজুমদারের ছবি দেখবে বলে। কারণ ততদিনে তিনি উপহার দিয়ে ফেলেছেন তাঁর প্রথম জাতীয় পুরষ্কার প্রাপ্ত ছবি কাঁচের স্বর্গ (১৯৬২)। এরপরে পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা এই সব ছবি গুলিই বাঙালির মন টানে।  ষাটের শেষের দিকে তৈরি করেন বালিকা বধু। এরপর ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে বাঙালি যা পেয়েছে তরুণ মজুমদারের থেকে, তা কোনও দিনও ভূলবে না।

বাঙালির শয়নে-স্বপনে শুধুই তরুণ মজুমদার

তখনও ভূল চিকিৎসার শিকার হননি সমিত ভঞ্জ। তরুণের ফ্রেমে, তখন তিনি সন্ধ্যা রায়ের কথা ভেবে, হেমন্তের কণ্ঠে লিপ দিচ্ছেন, তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে, আমি ভ্রমর হইতে পারিলাম না। মনের মণিকোঠায় পৌছে গেলেন তরুণ মজুমদার। এশহর তাঁর জন্য চিরকালিন জায়গা করে দিল, দিল সম্মান,আর অনেক  ভালোবাসা। ১৯৭৪ সালে তিনি বানিয়েছিলেন 'ফুলেশ্বরী।' এবং ঠিক ওই বছরের শুরুতেই কুহেলী (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), দাদার কীর্তি (১৯৮০), বাঙালির শয়নে-স্বপনে শুধুই তরুণ।

প্রতিভাবান এই বাঙালি পরিচালকের ঝুলিতে রয়েছে ৪ টি জাতীয় পুরষ্কার

 ১৯৩১ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তরুণ মজুমদার। রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনাই পেশা হিসেবে বেছে নেন স্কটিশচার্চ কলেজের এই প্রাক্তনী। প্রতিভাবান এই বাঙালি পরিচালকের ঝুলিতে রয়েছে ৪ টি জাতীয় পুরষ্কার, ৭ টি বিএফজেএ সম্মান, ৫ টি ফিল্ম ফেয়ার পুরষ্কার, একটি আনন্দলোক পুরষ্কার। ১৯৯০ সালে তরুণ মজুমদারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। যদিও এ শহরের থেকে সবথেকে বড় পুরষ্কার তিনি পেয়েছেন যেটা, তা হল মানুষের ভালোবাসা। তাই তরুণকে নিয়েই যে যেতে চায়, এ শহর আরও এক আলোকবর্ষ।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget