এক্সপ্লোর

Taslima Nasreen: বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক সকলের পূর্বপুরুষ হিন্দু! পোস্ট তসলিমা নাসরিনের, প্রতিক্রিয়া জানালেন জাভেদ আখতার

Javed Akhtar: দুর্গাপ্রতিমা দর্শনের কিছু ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন তসলিমা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তসলিমা নাসরিনের মতে, হিন্দু সংস্কৃতিই বাঙালি সংস্কৃতি।
  • তিনি বলেন, ধর্ম নির্বিশেষে বাঙালির জাতিসত্তা ভারতীয়।
  • এতে প্রতিক্রিয়া জানালেন জাভেদ আখতার।

কলকাতা: উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আপামর বাঙালি। বাদ গেলেন না প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও। মণ্ডপে প্রতিমাদর্শন করতে গিয়ে নিজের অনুভূতিও তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। জানালেন, হিন্দু সংস্কৃতিই বাঙালি সংস্কৃতি। যে ধর্ম বা দর্শনেই বিশ্বাসী হোক না কেন বাঙালি, তাঁদের জাতিসত্তা একটিই, ভারতীয়। কিন্তু তসলিমার মন্তব্যের একটি বিশেষ অংশের বিরোধিতা করলেন প্রখ্যাত কবি তথা গীতিকার জাভেদ আখতার। (Taslima Nasreen)

দুর্গাপ্রতিমা দর্শনের কিছু ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন তসলিমা। তিনি লেখেন, ‘লুকোছাপার কিছু নেই, হিন্দু সংস্কৃতিই বাঙালি সংস্কৃতি। আমরা যারা বাঙালি, যে ধর্ম বা দর্শনই বিবর্তনের পথ ধরে বিশ্বাস করি না কেন, আমাদের জাতিসত্তা ভারতীয়। ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং ধর্মে অবিশ্বাসী সকলের, অথবা প্রায় সকলের, পূর্ব-পুরুষ আর পূর্ব-নারী ভারতীয় হিন্দু’। (Javed Akhtar)

তসলিমা আরও লেখেন, ‘বাঙালি যদি মুসলমান হয়, তবুও তার সংস্কৃতি আরবের সংস্কৃতি নয়। তার সংস্কৃতি ভাঙালি সংস্কৃতি, যেটি মূলত হিন্দু সংস্কৃতি। এই ঢাকঢোল, এই নাচগানই বাঙালির আদি সংস্কৃতি। এটিই বাঙালিত্ব। এটিকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা’।

ফেসবুকের পাশাপাশি মাইক্রোব্লগিং সাইট X-এও ওই লেখাটি পোস্ট করেন তসলিমা। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর ওই লেখার প্রেক্ষিতে নিজের মতামত জানান জাভেদ। তিনি লেখেন, ‘আমরা, অওধের লোকজন বাঙালি সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যকে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু গঙ্গা-যমুনা-অওধ সংস্কৃতির শিষ্টাচার এবং পরিশীলিত ভাবকে সম্মান করতে, তা অনুভব করতে না পারেন, সেটা সম্পূর্ণ রূপে তাঁরই ক্ষতি। এই সংস্কৃতির সঙ্গে আরবের কোনও সংযোগ নেই। হ্যাঁ, পারস্য এবং মধ্য এশিয়ার সংস্কৃতি ও ভাষা আমাদের সংস্কৃতি ও ভাষাতেও ঢুকে পড়েছে, পশ্চিমি সংস্কৃতির মতোই, কিন্তু গোটাটাই আমাদের নিজেদের শর্ত অনুসারে হয়েছে। আর একটা কথা, অনেক বাঙালি পদবীই কিন্তু পারসিক’।

তবে শুধুমাত্র জাভেদই নন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই তসলিমার সঙ্গে দ্বিমত পোষণ করেন। মহাভারতে বাঙালি জাতিকে 'ম্লেচ্ছ' বলে উল্লেখ করার কথা স্মরণ করিয়ে দেন কেউ। বাঙালি সংস্কৃতি আসলে বৌদ্ধ সংস্কৃতি থেকে এসেছে বলেও জানান কেউ কেউ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget