এক্সপ্লোর

Sabitri-Paran: সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্য সম্বন্ধ এসেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে? 'দাদাগিরি'র মঞ্চে ফাঁস করলেন অভিনেত্রী

Team 'Pradhan' at 'Dadagiri': শীতের আবহে, দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে দর্শককে ধর্মপুরে নিয়ে যাবেন দেব অ্যান্ড কোম্পানি। ২২ ডিসেম্বর মুক্তি পাবে 'প্রধান'। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে।

কলকাতা: জনপ্রিয় অনুষ্ঠান 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে ফের একবার চাঁদের হাট। বড়দিনের আবহে মুক্তি পাবে দেবের 'প্রধান' (Pradhan)। গেম শোয়ে এবার বসবে 'প্রধান' আসর। প্রকাশ্যে এল তারই প্রোমো (Promo Out Now)। অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। 

'দাদাগিরি'র মঞ্চে 'প্রধান' শিল্পীরা

মঙ্গলবার, জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হল 'দাদাগিরি'র নতুন পর্বের প্রোমো। মঞ্চে হাজির হতে চলেছেন গোটা 'প্রধান' ছবির টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে এদিন একের পর এক গুগলি, বাউন্সার সামলাবেন দেব (Dev), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতাশঙ্কর, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, অম্বরীশ ভট্টাচার্য, রোহিত মুখোপাধ্যায়ের মতো তাবড় তারকারা। 

মঙ্গলবার প্রকাশিত প্রোমোতেই আভাস মিলল হাসি-ঠাট্টা-আড্ডার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের মুখেই জানা গেল তাঁর জন্য নাকি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ এসেছিল। কী বললেন তিনি? প্রোমোতে শোনা যাচ্ছে, সাবিত্রী চট্টোপাধ্যায় বলছেন, 'আমার যখনই একটুখানি কাউকে ভাল লেগেছে, তিন দিনের মাথায় শুনেছি তাঁর বউ আছে'। এই শুনে হাসিতে ফেটে পড়েন মহারাজ। এখানেই শেষ নয়। ঝলমলে হাসি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও, যা একেবারেই নজর এড়ায়নি সৌরভের। সেই শুনে পরাণের দিকে দেখিয়ে সাবিত্রী ফের বলেন, 'আমার জন্যও সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। বিয়ে আর করা হল না।' পাশ থেকে সৌরভ বলে ওঠেন, 'কী করলে পরাণ দা?' ততক্ষণে অবশ্য সাবিত্রীর এই খুনসুটি-ভরা গল্প শুনে দেব থেকে মমতাশঙ্কর, হেসে খুন প্রত্যেকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

বাংলা ইন্ডাস্ট্রির দুই বর্ষীয়ান শিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দুইজনেই কৌতুকবোধে পরিপূর্ণ। নিজের ব্যক্তিগত জীবন বিশেষত বিয়ে-সম্পর্ক সংক্রান্ত প্রসঙ্গে একাধিকবার মজার নানা কথা বলতে শোনা গিয়েছে সাবিত্রীকে। 'দাদাগিরি'র মঞ্চেও তাঁর অন্যথা হবে না তা বেশ পরিষ্কার। কয়েক সেকেন্ডের প্রোমো, কিন্তু তাতেই যা আভাস মিলেছে যে অনুরাগীরা মুখিয়ে রয়েছেন এই সপ্তাহান্তের জন্য। কমেন্টে কেউ লিখলেন, 'প্রচণ্ড উত্তেজিত এই পর্বের জন্য'। অনেকেই ভালবাসায় ভরালেন কমেন্টবক্স। 

আরও পড়ুন: Tripti Dimri: আলোচনায় রণবীর কপূরের সঙ্গে 'অন্তরঙ্গ' দৃশ্য, কী প্রতিক্রিয়া 'অ্যানিম্যাল' অভিনেত্রী তৃপ্তি দিমরির?

শীতের আবহে, দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে দর্শককে ধর্মপুরে নিয়ে যাবেন দেব অ্যান্ড কোম্পানি। ২২ ডিসেম্বর মুক্তি পাবে 'প্রধান'। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছবির ট্রেলারও বেশ মন ভরিয়েছে দর্শকের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget