এক্সপ্লোর

Dipika Chikhlia: ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের ঝড়, ‘আদি সীতা’ রূপে ফিরলেন দীপিকা চিখলিয়া

Adipurush Controversy: প্রেক্ষাগৃহে চলছে 'আদিপুরুষ'। তবে মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক বিতর্কের সম্মুখীন হচ্ছে এই ছবি। সেই আবহে নিজের 'সীতা' লুক ফিরিয়ে আনলেন রামানন্দ সাগরের সীতা দীপিকা চিখলিয়া।

নয়াদিল্লি: ১৯৮৭ সাল। রামানন্দ সাগরের (Ramanand Sagar) 'রামায়ণ' (Ramayan)। সীতার চরিত্রে অভিনেত্রী দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। জানকির চরিত্রে অভিনয় করেই খ্যাতির শীর্ষে পৌঁছন তিনি। আইকনিক সেই ধারাবাহিকের সকল কলাকুশলীদের সেই সময় দর্শক তাঁদের পৌরাণিক চরিত্রের নামেই বেশি চিহ্নিত করতেন। তাঁদের মানুষ এতই ভালবেসেছেন যে দশকের পর দশক পরে, এখনও তাঁরা সেইভাবেই মানুষের মনে রয়ে গেছেন। এখন 'আদিপুরুষ' (Adipurush) মুক্তির পর, অনেকেই সেই পুরনো 'রামায়ণ'-এর কথা মনে করে নস্ট্যালজিক হচ্ছেন। সেই আবহে দর্শকদের বিশেষ উপহার দিলেন দীপিকা চিখলিয়া। সীতার লুক রিক্রিয়েট (Sita Look Recreated) করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। 

সীতার লুক 'রিক্রিয়েট' করলেন দীপিকা চিখলিয়া

প্রেক্ষাগৃহে চলছে 'আদিপুরুষ'। তবে মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক বিতর্কের সম্মুখীন হচ্ছে এই ছবি। সিনেমার ভিএফএক্স থেকে সংলাপ, ট্রোলিংয়ের মুখে বিভিন্ন জিনিস। সেই আবহে নিজের 'সীতা' লুক ফিরিয়ে আনলেন রামানন্দ সাগরের সীতা দীপিকা চিখলিয়া। ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

এদিনের পোস্টে সেই চেনা সাজে দেখা গেল দীপিকাকে। গেরুয়া বসন পরে দেখা গেল তাঁকে, এবং নেপথ্যে শোনা গেল 'আদিপুরুষ' ছবির 'রাম সিয়া রাম' সংস্করণ। ক্যাপশনে লিখলেন, 'মানুষের আবদারে এই পোস্ট... এই চরিত্রে আমি অভিনয় করে আমি যে ভালবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ... আমি... সীতা জির বেশে... এর থেকে বেশি চাওয়ার কিছু নেই।' দীপিকা চিখলিয়ার এই পোস্টে কমেন্ট করেছেন 'আদিপুরুষ' ছবির সঙ্গীত পরিচালক সচেত টন্ডন। দীপিকা চিখলিয়ার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরাও। সেই সঙ্গে তাঁরা কমেন্ট বক্সেও সমালোচনা করেছেন 'আদিপুরুষ' ছবির। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipika (@dipikachikhliatopiwala)

প্রসঙ্গত, গতকাল 'আদিপুরুষ' বিতর্কে মুখ খুলেছেন 'রাম' অরুণ গোভিলও। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ওম রাউতের (Om Raut)-এর পরিচালিত এই ছবিকে 'হলিউডের কার্টুন' বলে চাঁচাছোলা ভাষায় কার্যত আক্রমণ করলেন। 

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত বিতর্কে জর্জরিত। এই ছবির দৃশ্যায়ণ, ভাষা, সংলাপ, চিত্রনাট্য.. সবকিছু নিয়েই প্রবলভাবে সমালোচনা, বিতর্কের মুখে পড়তে হচ্ছে ছবির কলাকুশলীদের। আর সেই বিতর্কের ঝাঁঝ এতটাই যে ছবির চিত্রনাট্যকারকে পুলিশি প্রহরা পর্যন্ত নিতে হয়েছে। আর বারে বারে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে উঠে এসেছে রামানন্দ সাগরের রামায়ণের তুলনা। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget