এক্সপ্লোর

Telugu Actor Death: কিডনির সমস্যাই কাড়ল প্রাণ ! ৫৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার

Telugu Actor Fish Venkat Death: ভেঙ্কট রাজের মেয়ে জানিয়েছিলেন যে তাঁর বাবার শারীরিক অবস্থা মোটেও ভাল নয়। তাঁর অবস্থা গুরুতর এবং তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

Entertainment News: বর্ষীয়ান কৌতুকশিল্পী তথা অভিনেতার প্রাণ কাড়ল কিডনির সমস্যা। গতকাল শুক্রবার হায়দরাবাদের একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যার (Kidney Disease) সঙ্গে লড়তে লড়তেই হাল ছেড়ে দেন সেই অভিনেতা। মৃত্যু (Telugu Actor Death) হয় তাঁর। জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। তেলুগু ফিল্ম দুনিয়ার জনপ্রিয় নাম ফিশ ভেঙ্কটের প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

ফিশ ভেঙ্কট নামে জনপ্রিয় হলেও তাঁর আসল নাম ছিল ভেঙ্কট রাজ। কিছুদিন আগেই তাঁর কিডনির সমস্যা বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হায়দরাবাদের সেই হাসপাতালে ভর্তি করা হয়। একটি কিডনি বিকল হয়ে গিয়েছিল তাঁর। হাসপাতালে তাঁকে আইসিইউ বিভাগে রাখা হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা ছিল তাঁর।

এই মাসেই এর আগে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ভেঙ্কট রাজের মেয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন যে আরেক সুপারস্টার প্রভাসের টিম তাদের আর্থিক সহায়তা দিয়েছে। তিনি জানিয়েছিলেন যে তাঁর বাবার শারীরিক অবস্থা মোটেও ভাল নয়। তাঁর অবস্থা গুরুতর এবং তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর এখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার যার খরচ মোটামুটি ৫০ লক্ষ টাকা। প্রভাসের সহকারীরা শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমনকী ঠিক কবে ফিশ ভেঙ্কটের এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে তা জানাতেও বলেছিলেন প্রভাসের টিম।

কিন্তু পরে যদিও ভেঙ্কটের পরিবার আরেক স্থানীয় সংবাদমাধ্যমে জানান যে সেই কলটি ছিল ভুয়ো। যখন সরাসরি প্রভাসের কাছে আর্থিক সাহায্যের জন্য যাওয়া হয়, তখন ভেঙ্কটের পরিবারের লোক বুঝতে পারেন যে আদপে এমন কোনও ফোনই করা হয়নি প্রভাসের তরফে। কোনও এক অজানা অচেনা ব্যক্তি প্রভাসের সহকারী পরিচয়ে ফোন করেছিলেন, প্রভাস নিজে ভেঙ্কটের শারীরিক অবস্থার ব্যাপারে কিছুই জানতেন না। এখনও পর্যন্ত কোনও আর্থিক সাহায্য পাননি বলেই জানিয়েছিল ভেঙ্কটের পরিবার। আর কিডনি ট্রান্সপ্ল্যান্টের আগেই পৃথিবী ছেড়ে চলে যান অভিনেতা ভেঙ্কট রাজ।

ফিশ ভেঙ্কট মূলত তাঁর কৌতুক অভিনয় এবং খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য সমধিক পরিচিত ও জনপ্রিয়। তেলেঙ্গানার আঞ্চলিক টানে কথা বলার জন্যই তাঁকে ফিল্ম দুনিয়ায় ‘ফিশ’ উপাধি মেলে। বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি যেমন বানি, অধুরস, ধী, মীরাপকায়। তবে সম্প্রতি থ্রিলার ছবি ‘কফি উইথ এ কিলার’-এ তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। কোভিড মহামারী চলাকালীন তিনি ‘মা বিন্থা গধা ভিনুমা’ এবং ‘ডিজে টিল্লু’ ধারাবাহিকেও জোন্নালগড্ডার সঙ্গে অভিনয় করে সমধিক প্রশংসিত হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget