এক্সপ্লোর

Chiranjeevi In Kolkata: কলকাতায় আগামী ছবির শ্যুটিং সারতে হাজির দক্ষিণী তারকা চিরঞ্জীবী, সঙ্গী তমান্না ভাটিয়া

Chiranjeevi: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তায় সার দিয়ে দাঁড় করানো একাধিক ট্যাক্সি। তারই মাঝে ট্যাক্সি চালকের পোশাক পরে হেঁটে চলেছেন চিরঞ্জীবী। মুখে সেই চেনা হাসি।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: অ্যাকশনের (Action) মেজাজে কলকাতায় চিরঞ্জীবী (Chiranjeevi)। তেলুগু ফিল্ম (Telugu Film) ভোলা শঙ্করের (Bhola Shankar) শ্যুটিংয়ে কলকাতায় এলেন তিনি। ১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া (Tamanna Bhatia)।

কলকাতায় দক্ষিণী তারকা চিরঞ্জীবী, সঙ্গী তমান্না ভাটিয়া

কলকাতায় শ্যুটিংয়ের জন্য হাজির হয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। মেহের রমেশ পরিচালিত অ্যাকশন ড্রামা 'ভোলা শঙ্কর'-এর (Bhola Shankar) শ্যুটিংয়ে যোগ দিলেন তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার। এই ছবিতে চিরঞ্জীবীকে একজন প্রাক্তন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে, যিনি এখন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শ্যুটিং শুরু করেন চিরঞ্জীবী। আগামী ১০ মে পর্যন্ত কলকাতার নানা জায়গায় ছবিটির শ্যুটিং চলবে। হাওড়া ফুল বাজারেও হবে শ্যুটিং। এই ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে অভিনয় করছেন তমান্না ভাটিয়া। তিনিও আজ থেকেই চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন কলকাতায়। তমান্না ভাটিয়াকে এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ২২ অগাস্ট চিরঞ্জীবীর জন্মদিনের আগে, ১১ অগাস্ট ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তায় সার দিয়ে দাঁড় করানো একাধিক ট্যাক্সি। তারই মাঝে ট্যাক্সি চালকের পোশাক পরে হেঁটে চলেছেন চিরঞ্জীবী। মুখে সেই চেনা হাসি। অন্যদিকে আইনজীবীর কালো পোশাকে তমান্না ভাটিয়াও হলে ফ্রেমবন্দি। শ্যুটিংয়ের সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। 

 

আরও পড়ুন: Banana Skin Benefits: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা

১ মে, 'ভোলা শঙ্কর' ছবির নির্মাতারা চিরঞ্জীবীর নতুন লুক আনেন প্রকাশ্যে। হলুদ ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে যে তাঁকে দেখা যাবে ছবিতে, তা এই লুকেই স্পষ্ট হয়ে যায়। তখন থেকেই জল্পনা শুরু হয়, এমন চরিত্রের অভিনয় সারতে তারকা অভিনেতা কি তবে কলকাতায় পা রাখতে চলেছেন? এই ছবির প্রেক্ষাপটও কলকাতাই। পোস্টারে কেবল হলুদ ট্যাক্সিই নয়, দেখা মেলে কালীঘাট মন্দিরেরও। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর। কলকাতায় এলেন তিনি। শোনা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়াও শ্যুটিং চলবে ময়দান, ধর্মতাল, কালীঘাটে। ছবিতে অভিনয় করছেন কীর্তি সুরেশও। সূত্রের খবর, চিরঞ্জীবীর বোনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চিরঞ্জীবীকে শেষ দেখা গিয়েছিল 'ওয়ালটেয়ার ভিরায়া' ছবিতে। তামিল হিট ছবি 'বেদালাম'-এর অফিসিয়াল রিমেক হচ্ছে 'ভোলা শঙ্কর'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meher Ramesh (@meherramesh)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget