এক্সপ্লোর

Amitabh-Rajinikant: ৩২ বছর পার, ফের একসঙ্গে ফ্রেমে অমিতাভ ও রজনীকান্ত

Amitabh Rajinikant Thalaivar 170: ৩২ বছর বাদে ফের এক ফ্রেমে দেখা যাবে ভারতীয় ছবির দুই স্তম্ভ, অমিতাভ ও রজনীকান্তকে।

মুম্বই: 'ফিরব বললেই ফেরা যায় নাকি !..' বহুকাল আগেই বলে গিয়েছে 'মইনের ঘোড়াগুলি'। কিন্তু কথা হচ্ছে কেমন 'ফেরা' ?  এটা নিশ্চয়ই নিছকই ফেরার ফেরা নয়। এই ফেরা-র মাঝে অনেক অধরা মুহূর্ত রয়ে গিয়েছে। তবে বাড়ি ফেরার ডাইমেনসনে যেমন প্রিয়মানুষের কাছে ফেরা মেলে না। ঠিক তেমনই বন্ধুত্বের ক্ষেত্রেও আরেকটা অর্থ হয়ে দাঁড়ায়। তবে মঙ্গলে আরও এক ফেরার গল্প শোনাল লাইকা প্রোডাকশনের অফিশিয়াল পেজ। আজ্ঞে হ্য়াঁ, ৩২ বছর পর ফের একসঙ্গে ফ্রেমে ফিরছেন অমিতাভ ও রজনীকান্ত।

'হাম' ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও রজনীকান্তকে

সালটা ছিল ১৯৯১। 'হাম' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও রজনীকান্তকে। আর এবার ৩২ বছর পর ফের একসঙ্গে ফ্রেমে ফিরছেন শাহেনশাহ এবং দক্ষিণের রাজাধিপতি। লাইকা প্রোডাকশনের অফিশিয়াল পেজ জানিয়েছে 'থালাইভার ১৭০' ( Thalaivar 170 )এর জন্য শাহেনশাহকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র বচ্চন প্রতিভায় অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে ছবিটি।'

শিরোনামহীনভাবেই এই ছবির ঘোষণা করেছিল

এদিন রজনীকান্ত বলেছেন, তিনি শীঘ্রই তার ১৭০ তম সিনেমার শ্যুটিং শুরু করবেন। যা একটি সামাজিক বার্তা বহন করবে। মূলত মার্চ মাসেই লাইকা প্রোডাকশন হাউজ শিরোনামহীনভাবেই এই ছবির ঘোষণা করেছিল। কিন্তু তখনও কাকপক্ষীতেও ঠাহর করতে পারেনি, যে ৩২ বছর বাদে ফের এক ফ্রেমে দেখা যাবে ভারতীয় ছবির এই দুই স্তম্ভকে। এই ছবির পরিচালনা করছেন জয় ভীম খ্যাত টিজে জ্ঞান ভেল।

সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি : রজনীকান্ত

প্রসঙ্গত, তিরুবনন্তপুরম যাওয়ার আগে চেন্নাই বিমানবন্দরে অভিনেতা রজনীকান্ত বলেছিলেন, আমি পরিচালক জ্ঞানভেল এবং লাইকার সঙ্গে আমার ১৭০ ছবি করছি। এটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনোদনেও ভরপুর থাকবে।' রজনীকান্ত আরও বলেছিলেন, আমি আমার ১৭০ তম ছবির শ্যুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।'

আরও পড়ুন, প্রযোজক আমির খানের ছবির হিরো সানি ! দেশভাগের গল্প বলবে 'লাহোর ১৯৪৭'

সম্প্রতি নেলসন পরিচালিত জেলার ছবিতে দেখা গিয়েছে রজনীকান্তকে

সম্প্রতি নেলসন পরিচালিত জেলার ছবিতে দেখা গিয়েছে রজনীকান্তকে। গত অগাস্টে ছবিটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই বক্সঅফিসে হিট। সেসময় বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, ছবিটি প্রত্যাশিতভাবে সফল। রজনীকান্তের আসন্ন ছবিগুলির মধ্যে লোকেশ কানাগরাজ এবং কন্যা ঐশ্বর্য রজনীকান্তের লাল সেলাম-এর সঙ্গে আরও একটি নতুন ছবি অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget