এক্সপ্লোর

'The Kerala Story': বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং! ২০০ কোটি পার 'দ্য কেরালা স্টোরি'র

'The Kerala Story' Box Office collection: বক্স অফিসে অব্যাহত 'দ্য কেরালা স্টোরি'। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত ২০৩.৪৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

নয়াদিল্লি: আরও এক মাইলফলক পার করল সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। তৃতীয় সোমবারেই ২০০ কোটির গণ্ডি পার করল এই ছবি। বিতর্ক যতই দানা বাঁধুক না কেন, বক্স অফিসে কোনওভাবেই দমানো যাচ্ছে না আদাহ্ শর্মার (Adah Sharma) ছবিকে। শেষ দিনে কত টাকার ব্যবসা করল (Box Office Collection) এই ছবি? কোথায় দাঁড়িয়ে ছবির মোট ব্যবসা?

কোথায় দাঁড়িয়ে 'দ্য কেরালা স্টোরি' ছবির ব্যবসা?

বক্স অফিসে অব্যাহত 'দ্য কেরালা স্টোরি'। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত ২০৩.৪৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আদাহ্ শর্মা অভিনীত ছবি সোমবার সাড়ে চার কোটি টাকার ব্যবসা করেছে। 

প্রসঙ্গত, আদাহ্ শর্মা অভিনীত এই ছবি প্রথম সপ্তাহে ৮১.১৪ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি ৯০.৫৮ কোটি টাকা আয় করে। তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যবসাও বেড়েছে। তৃতীয় শুক্রবার এই ছবি ৬.৬ কোটি টাকার ব্যবসা করেছে, তৃতীয় শনিবার এই ছবি ৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় রবিবার এই ছবি ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে। এবং তৃতীয় সোমবার ৪.৫০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির প্রেক্ষাগৃহে ১৫.৫৮ শতাংশ হিন্দি দখল ছিল, এবং সোমবার ১৭.৪২ শতাংশ তেলুগু দখল ছিল।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

প্রসঙ্গত, ছবি মুক্তির তিন দিন পর, অর্থাৎ ৮ মে 'দ্য কেরালা স্টোরি'কে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বলেন, ছবির 'বিকৃত তথ্য' অশান্তির সৃষ্টি করতে পারে। ৭ মে থেকে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ এই ছবি দেখানো বন্ধ করে দেয় অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায়। 

আরও পড়ুন: Health News : হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন

'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget