এক্সপ্লোর

Digiplex Launch: বাংলা বিনোদন দুনিয়ায় নতুন সংযোজন, লঞ্চ হল ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজিপ্লেক্স'

Digiplex: ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার, স্ত্রী জয়শ্রী সরকার ও মেয়ে-অভিনেত্রী মৌবনি সরকার।

কলকাতা: বাঙালি সিনেপ্রেমীদের জন্য সুখবর। লঞ্চ হল আরও এক ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। নাম 'ডিজিপ্লেক্স'। তাদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে' (No Chinta Just Play)। আর সেই কথা মাথায় রেখেই বাংলায় নতুন কন্টেন্টের (Content) জোয়ার নিয়ে আসছে 'ডিজিপ্লেক্স'। অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। কী কী দেখা যাবে সেই ওটিটি প্ল্যাটফর্মে, ঘোষণা করা হল।

ওটিটি 'ডিজিপ্লেক্স'-এর আনুষ্ঠানিক উদ্বোধন

এই ওটিটিতে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ওয়েব সিরিজ। আসছে অভিষেক রায় পরিচালিত 'চক্র', আসছে 'ক্রাইম সিন্স', আসছে 'পেঁচা', আসছে 'সাইন অফ ফাইভ' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ। 

এদিনের ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। একদিকে যেমন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার, স্ত্রী জয়শ্রী সরকার ও মেয়ে-অভিনেত্রী মৌবনি সরকার। অন্যদিকে তেমনই উপস্থিত ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধিষ প্রমুখ।

নতুন এই ওটিটি প্লাটফর্ম 'ডিজিপ্লেক্স'-র সহ নির্মাতা দিব্যেন্দু রায়চৌধুরী (Divyendu Roychowdhury) বেশ আশাবাদী তাঁর এই উদ্যোগ নিয়ে। তিনি বলেন, 'এই নতুন ওটিটি প্ল্যাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা, বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছে। 'ডিজিপ্লেক্স'-এ মানুষ বিভিন্ন ঘরানার দুর্দান্ত ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন।' 

আরও পড়ুন: Dev-Rukmini: 'নবদম্পতি' দেব-রুক্মিণী? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উপচে পড়ল শুভেচ্ছাবার্তা

অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলির থেকে কীসে আলাদা তাঁদের এই প্ল্যাটফর্ম? তিনি বলেন, 'এখানে মানুষ তাঁর পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দবোধ করেন যাতে তার ব্যবস্থা থাকবে। পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিলান ফিল্ম তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ভীষণ আশাবাদী। আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভাল লাগবে এবং আমার মানুষকে তাঁদের পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের যোগান দিতে পারব।'

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget