এক্সপ্লোর

চালু হওয়ার পরই পুনম পাণ্ডের অ্যাপ বন্ধ করে দেওয়ায় গুগলকে প্রশ্ন মডেলের, কেন নিষেধাজ্ঞা?

মুম্বই:  সোমবারই মডেল পুনম পাণ্ডে তাঁর নিজস্ব অ্যাপ লঞ্চ করেন। প্রসঙ্গত, দিন কয়েক ধরেই নিজের অ্যাপের প্রচারে নানা সাহসী ছবি দিচ্ছিলেন মডেল। মডেল নিজেই জানান, গতকাল দুপুর তিনটের পর থেকে অ্যাপ তাঁর ভক্তরা ডাউনলোডও করতে পারবেন। কিন্তু তারপরই পুনম দেখেন তাঁর টুইটার পেজে ভক্তদের একের পর এক টুইট রিটুইট। তাঁরা লিখছেন অ্যাপস ডাউনলোডে সমস্যা হচ্ছে। poonam-21 Poonam সমস্যায় পড়া ভক্তদের প্রথমে মডেল তাঁর অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে শেখানোর চেষ্টা করছিলেন। তারপরই তিনি বুঝতে পারেন, তাঁর অ্যাপটিতে অতি সাহসী বিষয়বস্তু থাকার জন্যে গুগল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তারপর তিনি জানান, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি #ThePoonamPandeyApp-টি তাঁর ওয়েবসাইট http://www.poonampandey.in/download থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু কোনও ব্যবহারকারী যদি গুগল প্লে-স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করার চেষ্টা করেন তাহলে ‘এরর’ মেসেজ আসছে। পুনমের কিছু ভক্ত মডেলের অ্যাপস থেকে ডাউনলোড করে কিছু ছবি দিয়েছেন। তার থেকেই বোঝা যাচ্ছে কেন গুগল এই পদক্ষেপ গ্রহণ করেছে। C9oWIFwVoAAj91na C9oWLfVVYAAjvyAa C9oWMjxVYAExC1fa Capture99 Capture126 অ্যাপে এইমুহূর্তে পুনমের জীবনের তিনটি অধ্যায়ের ছবি পাওয়া যাচ্ছে। প্রথমটি ‘মাই ট্র্যাভেল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড’, ‘আই ক্যান্ডি ভিডিও’ এবং ‘মাই লাইফ-সোশ্যাল মিডিয়া’। সেখানে পুনম তাঁর শরীরী বিভাজন সকলকে দেখিয়েছেন। জানা গিয়েছে পুনমের অ্যাপের বিষয় নিয়ে গুগলে অভিযোগ গিয়েছিল। এর প্রেক্ষিতে মডেল আবার টুইট করেছেন পুনমের অ্যাপটি এখনও তাঁর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। রাতের দিকে মডেল ভক্তরা অ্যাপটি ডাউনলোড করতে সফলও হয়েছে। তবে পুনমের আগে অ্যাপ লঞ্চ করেছেন সোনাম কপূর, দিশা পাটানি, সলমন খান, সানি লিওন। আগামী ২২ এপ্রিল নিজের অ্যাপ বাজারে আনতে চলেছেন শাহরুখ খান। কিন্তু সমস্যায় পড়লেন পুনম, কারণ তাঁর অ্যাপের রসালো বিষয়ের জন্যে।

সেরা শিরোনাম

Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Diljit Dosanjh: পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
Tiger Shroff: অমৃতসর থেকে আসে আগ্নেয়াস্ত্র, টাইগার শ্রফের ওপর গুলি চালানোর পরে লুকিয়ে রাখা হয় সুরাটে!
অমৃতসর থেকে আসে আগ্নেয়াস্ত্র, টাইগার শ্রফের ওপর গুলি চালানোর পরে লুকিয়ে রাখা হয় সুরাটে!

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget