এক্সপ্লোর

The Romantics Trailer: সাক্ষাৎকারে যশ-পুত্র! 'দ্য রোম্যান্টিকস'-এর তারকা খচিত ট্রেলার প্রকাশ্যে

'The Romantics': যশ চোপড়ার তৈরি ছবি হিন্দি সিনে দুনিয়াকে নতুন রূপে বিশ্বজোড়া দর্শকের সামনে তুলে ধরা, তাঁর সিনে-সফর, এই সবকিছুই থাকবে 'দ্য রোম্যান্টিকস'-এ। আলোচনায় হাজির হবেন বলিউডের নামজাদা তারকারা।

নয়াদিল্লি: এবার ডকু-সিরিজের (Docu Series) মাধ্যমে বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় পরিচালক ও 'যশ রাজ ফিল্মস' (Yash Raj Films) কর্তা প্রয়াত যশ চোপড়াকে শ্রদ্ধা (tribute to Yash Chopra) জানাতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স' (Netflix)। নাম ঘোষণা ও পোস্টার প্রকাশ পেয়েছিল কালই। আজ প্রকাশ্যে এল ট্রেলার (Trailer Out)। বিশ্বজুড়ে ১৯০টি দেশে মুক্তি পেল 'দ্য রোম্যান্টিকস'-এর (The Romantics) ট্রেলার। 

প্রকাশ্যে 'দ্য রোম্যান্টিকস' ট্রেলার

৩২ টিরও বেশি ভাষায় সাবটাইটেল সমেত দেখা যাবে 'দ্য রোম্যান্টিকস'। স্মৃতি মুন্দ্রার পরিচালনায় চার পর্বের এই ডকু-সিরিজ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি, 'নেটফ্লিক্স'-এ। 

যশ চোপড়ার তৈরি ছবি, হিন্দি সিনে দুনিয়াকে নতুন রূপে বিশ্বজোড়া দর্শকের সামনে তুলে ধরা, তাঁর সিনে-সফর, এই সবকিছুই থাকবে 'দ্য রোম্যান্টিকস'-এ। আলোচনায় হাজির হবেন বলিউডের নামজাদা তারকারা। ট্রেলারে মিলল তারই ঝলক। রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, ভূমি পেডনেকর, সলমন খান, রণবীর কপূর, রণবীর সিংহ, আমির খান, মাধুরী দীক্ষিত, কাজল কে নেই সেখানে। ঝলকে দেখা মিলল ঋষি কপূরেরও। তাঁদের সকলের সঙ্গে যশ চোপড়ার কাটানো সময়ের ছবি ধরা পড়বে কথায় কথায়। কর্ণ জোহরকে যেমন বলতে শোনা যায়, 'আমি সব ছবি দেখতাম কিন্তু যশ চোপড়ার ছবি আমার দৃষ্টি আকর্ষণ করে।' অমিতাভ বচ্চনের কথায় যশ চোপড়া 'তরুণ চিত্র পরিচালক যিনি সিনেমায় বদল আনতে চেয়েছিলেন।' একজন 'রোম্যান্টিক' চিত্র পরিচালক হিসেবে যশ চোপড়াকে তুলে ধরা হবে এই সিরিজে। 

তবে ট্রেলারে চমক রয়েছে শেষের দিকে। যশ চোপড়া সম্পর্কিত এই সিরিজে তাঁর ছেলে আদিত্য চোপড়াকেও দীর্ঘ সাক্ষাৎকার দিতে দেখা যাবে। সকলেরই জানা যে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালবাসেন আদিত্য। ফলে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে শুনে অবাক তাঁরই সহকর্মীরা। ট্রেলারেই স্পষ্ট এই ডকু-সিরিজ বলিউড প্রেমীদের মনে ধরবেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: 'Pathaan' Movie: বক্স অফিসে 'পাঠান' ঝড়, বিশ্বজুড়ে ৬৩৪ কোটি টাকার ব্যবসা শাহরুখ খানের ছবির

এই সিরিজ প্রসঙ্গে নির্মাতাদের তরফে বলা হয়েছে, 'তারকা-খচিত, চার পর্বের ডকু-সিরিজটিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৫ জন প্রথম সারির কণ্ঠ থাকবে এবং বলিউডের ইতিহাসে বিশ্বব্যাপী বলিউডকে একটি ঘরোয়া নাম করে তোলার ক্ষেত্রে YRF-এর প্রভাবের কথা তুলে ধরা হবে। আগামীকাল ১৯০টি দেশে এই ডকু-সিরিজের ট্রেলার রিলিজ করবে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বের ৩২টিরও বেশি ভাষায় এই ট্রেলারের সাবটাইটেল থাকবে, বলিউডের বিশ্বজনীন খ্যাতি ও গত ৫০ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে যশ রাজ ফিল্মসের প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget